ময়মনসিংহ , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পঞ্চদশ সংশোধনী মামলার রায় বৃহস্পতিবার জনদুর্ভোগ লাঘবে নারী এমপির অনুদান; সড়ক সংস্কারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ​আর্জেন্টিনার প্রতি শুভকামনা মোস্তফা জিকোর, প্রত্যাশা আরও এক বিশ্বকাপের রেফারিং নিয়ে ক্ষোভ: ‘টাকার বিনিময়ে ম্যাচ হেরেছি’, অভিযোগ মিশর কোচের নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ​কারবালার পথে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ​ভারতের কেরালায় ভূমিধসে নিহত ৫, উদ্ধারকাজ ব্যাহত ভারী বৃষ্টিতে ​বিশ্বকাপের মাঝে ফিফার বড় পদক্ষেপ: বরখাস্ত যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তা আবারও অস্বস্তিকর রেকর্ড: বিশ্বের তৃতীয় বসবাসের অযোগ্য শহর ঢাকা! ​মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংস করলো ইরান, নড়েচড়ে বসছে বিশ্ব
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​কারবালার পথে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:২৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ মঙ্গলবার রাতে ইরাকের নাজাফে পৌঁছেছে। বুধবার নাজাফে জানাজা শেষে কফিন পবিত্র নগরী কারবালায় নেওয়া হবে। এ উপলক্ষে ইরাকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

গত মঙ্গলবার (৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ বহনকারী বিমানটি মঙ্গলবার রাতে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তার সম্মানে সরকারি সংবর্ধনার আয়োজন করা হয়।

বুধবার নাজাফে জানাজা শেষে মরদেহগুলো পবিত্র নগরী কারবালায় নেওয়া হবে। আয়োজকরা আশা করছেন, এ কর্মসূচিতে লাখো ইরাকি অংশ নেবেন। ইরাকেও আয়াতুল্লাহ খামেনি একজন প্রভাবশালী ধর্মীয় নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং দেশটির বিপুলসংখ্যক শিয়া মুসলমানের কাছে তিনি অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন। জানাজা উপলক্ষে বুধবার দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

কর্মসূচি অনুযায়ী, বুধবার মরদেহ নাজাফে ইমাম আলী (রা.)-এর মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (রা.) ও হজরত আব্বাসের মাজারে নেওয়া হবে। খামেনির ইচ্ছানুযায়ী, আগামী ৯ জুলাই ইরানের মাশহাদে ইমাম রেজা (রা.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চদশ সংশোধনী মামলার রায় বৃহস্পতিবার

​কারবালার পথে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ

আপডেট সময় ১২:২৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬