ময়মনসিংহ , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত খুলনায় মোবাইল ব্যাংকিংয়ের সিম ভাড়া দিয়ে বিপাকে লিটন, তিন দিনে লেনদেন ২ কোটি ২৬ লাখ টাকা তেঁতুলিয়ায় মেশিন দিয়ে পাথর-বালু উত্তোলনের অভিযোগ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী কৃষক ও শিক্ষার্থীদের কল্যাণে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান ইঞ্জিনিয়ার তুহিনের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাউবি ও মালয়েশিয়ার IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে প্রতিরোধ ২১টি শেরপুরে ভিডিও কনফারেন্সে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন ২)’ এর উদ্বোধন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘হাঙর নদী গ্রেনেড’ প্রদর্শিত টিএসসিতে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের ছবি প্রদর্শনীর প্রতিবাদে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’ প্রদর্শন করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে টিএসসির পায়রা চত্বরে চলচ্চিত্রটি প্রদর্শন করে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

চলচ্চিত্র সংসদের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্টে সংগঠনটি উল্লেখ করেছে, স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পার হলেও মুক্তিযুদ্ধের ভয়াবহতা, বিভীষিকা, আতঙ্ক এখনো আমাদের মনে জীবন্ত। ৭১-এর মুক্তিযুদ্ধ হোক বা ২৪-এর গণঅভ্যুত্থান, বাংলার মুক্তিসংগ্রামের বিপক্ষে অবস্থানকারীরা আজও বাংলাদেশের মানুষের মনে অবাঞ্ছিত।

সংগঠনটির সাধারণ সম্পাদক অপূর্ব দাশ শুভ্র গণমাধ্যমকে বলেন, ‌‘ইসলামী ছাত্রশিবির জুলাইকে একাত্তরের সামনে দাঁড় করিয়ে জুলাইয়ের শহীদদের সেসময়ের যুদ্ধাপরাধীদের সঙ্গে তুলনা করার যে চেষ্টা করছে, তার সাংস্কৃতিক প্রতিক্রিয়া হিসেবে আমরা এ আয়োজন করেছি।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘হাঙর নদী গ্রেনেড’ প্রদর্শিত টিএসসিতে

আপডেট সময় ১১:০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫