ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জলাশয় রক্ষায় জিরো টলারেন্স: সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা ঝিনাইদহ ও ফেনীতে নতুন প্রাণের সঞ্চার: চলতি মাসেই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী হরমুজ প্রণালিতে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ ছাড়ছে ইরান: দ্রুত ফেরার আশা ঢাবিতে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা: প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ ময়মনসিংহ মেডিকেলে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় ভর্তি ২১ শিশু, মোট আক্রান্ত ১৪৩ আটা-রুটির কারখানায় মিললো প্রায় ৬ হাজার ডিজেল ভোলায় , মালিকদের জরিমানা পাবনা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জহুরুল ইসলাম মহানবী (সাঃ) এর জীবনের গল্প মানবিক ও সংবেদনশীল চরিত্র এপ্রিলে ৪৭তম বিসিএসের ফল প্রকাশ করা হবে জানিয়েছেন পিএসসি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সেবারহাট বাজারে ভয়াবহ আগুন

নোয়াখালীর সেনবাগের অন্যতম বাণিজ্য কেন্দ্র সেবারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে উৎপাদনমুখী কারখানাসহ ৩০টিরও বেশি দোকান পুড়ে গেছে। 

শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বাজারের মহিব উল্যাহর প্লাইউড ফ্যাক্টরি থেকে এই আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় শত কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তাদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দের সঙ্গে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। এতে প্লাইউডের পুরো ফ্যাক্টরিসহ আশপাশের প্রায় ৩০টির মতো দোকান ও ব্যাংক বীমার মতো আর্থিক প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নোয়াখালী ও ফেনীর ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি স্থানীয়রাও আগুন নিয়ন্ত্রণে আনতে একযোগে কাজ শুরু করে।

তবে আগুন লাগার সঠিক কারণ আর ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নোয়াখালীর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ।

গত ২৫ জুন এই বাজারের আরেক প্রান্তে ইলেকট্রিক শর্টসার্কিটে থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮টি দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাশয় রক্ষায় জিরো টলারেন্স: সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

সেবারহাট বাজারে ভয়াবহ আগুন

আপডেট সময় ১০:১৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫