ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাগুরায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের বিশেষ অভিযান নেত্রকোনায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও স্বল্প আয়ের মানুষ ​ ​বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার ​রেফারি নয়, আমাদের প্রতিপক্ষ মরক্কো: ফ্রান্স কোচ ​পাহাড়ধসে ৫ জনের মৃত্যু, নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন সৌদিতে সহজ হচ্ছে ভ্রমণ ও কাজ: চালু হলো আকর্ষণীয় নতুন প্যাকেজ ভিসা বন্যা ঝুঁকির মুখে চার বিভাগ: তিন নদীর পানি বিপৎসীমার উপরে পেনাল্টি উপহারে আর্জেন্টিনা, তবুও মেসির মিসে হাহাকার! ​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা জুলাই নিয়ে কটূক্তিকারীদের বিচার করতে হবে বললেন আখতার হোসেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মাগুরায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের বিশেষ অভিযান

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:৪৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মাগুরা শহরে নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং ট্রাফিক আইন বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ব্যাটালিয়ন আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।

দুপুর সাড়ে ১২টার দিকে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি (NDC) মো. আমিনুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাত আমিন।

অভিযান চলাকালে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং যানবাহনের প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ও অন্যান্য কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় একাধিক চালককে তাৎক্ষণিক জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বলেন, “সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো কিংবা বৈধ লাইসেন্স ও রেজিস্ট্রেশন ছাড়া যানবাহন চলাচলের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিকরা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নিয়মিত তদারকি ও আইন প্রয়োগের মাধ্যমে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বৃদ্ধি পাবে এবং সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমে আসবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাগুরায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের বিশেষ অভিযান

মাগুরায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের বিশেষ অভিযান

আপডেট সময় ১২:৪৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬