ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ডিভোর্স দেয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোংলায় ডিভোর্সের জেরে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। নিহত গৃহবধূ রঙ্গিলা বেগম (২৮) বিয়ের পর থেকেই স্বামীর নির্যাতনের শিকার হচ্ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে নিজ বাবার বাড়িতে তার ওপর হামলা চালায় প্রাক্তন স্বামী দুলাল শেখ (৩৮)। স্থানীয় জনতা ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে মোংলার চিলা ইউনিয়নের গাববুনিয়া ৪ নম্বর ওয়ার্ডের মৃত জাফর শেখের ছেলে দুলাল শেখের সঙ্গে একই এলাকার ইদ্রিস শেখের মেয়ে রঞ্জিলা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই রঞ্জিলাকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল দুলাল। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও দুলালের সন্ত্রাসী আচরণ বন্ধ হয়নি।

পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠায় দেড় মাস আগে রঞ্জিলা দুলালকে ডিভোর্স দেন এবং বাবার বাড়িতে আশ্রয় নেন। ডিভোর্সের পর থেকেই দুলাল ক্ষিপ্ত ছিলেন বলে জানা যায়।

ঢাকা থেকে নিহত রঞ্জিলা বেগমের মরদেহ নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
ঘটনার পর স্থানীয় জনতা গাববুনিয়ার জোড়া ব্রিজ এলাকার একটি চায়ের দোকান থেকে দুলালকে আটক করে পুলিশে সোপর্দ করে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অতীত অপরাধের বিষয়ে তদন্ত চলছে এবং রিমান্ডের আবেদন করা হবে।’

স্থানীয়দের দাবি, দুলালের আগের স্ত্রীও নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেন। তার সেই ঘরে দুটি সন্তান রয়েছে। রঞ্জিলাও দুলালের সন্ত্রাসী স্বভাব ও নির্যাতনের শিকার হন। এলাকাবাসীর অভিযোগ, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা খবির শেখের ভাই হওয়ায় দুলাল দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে অপরাধ করে যাচ্ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

ডিভোর্স দেয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৩:১৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫