ময়মনসিংহ , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অবশেষে গোলের দেখা: ম্যাথউস কুনহার গোলে এগিয়ে ব্রাজিল পূর্বধলায় ২ দিনব্যাপী স্থানীয় প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ সেমিনার-প্রদর্শনী শুরু পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন: পুষ্টিগুণে অনন্য দেশীয় ফল চাষের আহ্বান পূর্বধলায় পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ: এবার বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ, আটক ১ সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে বললেন শিক্ষামন্ত্রী রিজার্ভ চুরি: ড. আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি ​ব্যাংক খাতে রেকর্ড লোকসান: খেলাপি ঋণের চাপে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা ঘাটতি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী ঢাকার ১২০ মোড়ে বসছে অত্যাধুনিক এআই ক্যামেরা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

১০ টায়ার চুরি বাংলাদেশ বিমানের , ‘বিক্রি’ হয় অন্য এয়ারলাইন্সের কাছে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

সম্প্রতি বিমানের একাধিক উড়োজাহাজে ত্রুটি ধরা পড়ায় রক্ষণাবেক্ষণ ব্যবস্থার মান নিয়ে প্রশ্ন উঠেছে। এরই মধ্যে নতুন করে সামনে এলো আরেক ঘটনা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি টায়ার চুরি হয়েছে। তবে ‘চুরি’ না বলে বিষয়টিকে ‘স্থানান্তর’ হিসেবে উল্লেখ করে শাহজালাল বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে প্রতিষ্ঠানটি।

জিডিতে বলা হয়, ‘১৬ আগস্ট সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি আনসার্ভিসেবল টায়ার বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশে থাকা অকশন শেডে খুঁজে পাওয়া যায়নি। চাকার সন্ধান না পাওয়ায় বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন ও স্টোর হেলপার সামসুল হককে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, অন্য একটি বেসরকারি এয়ারলাইন্সের কাছে হস্তান্তর করেছে। যথাযথ কর্তৃপক্ষকে অবহিত না করে এমন কাজ করা হয়েছে।’

বুধবার (২০ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, উড়োজাহাজের চাকার বিষয়ে বিমানের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। পুলিশ বিধি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।

বিমানের নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, একেকটি চাকার দাম ৫ থেকে ১৫ হাজার ডলার। এ হিসেবে বিমানের কর্মীরাই প্রায় কোটি টাকার চাকা বিক্রি করে দিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবশেষে গোলের দেখা: ম্যাথউস কুনহার গোলে এগিয়ে ব্রাজিল

১০ টায়ার চুরি বাংলাদেশ বিমানের , ‘বিক্রি’ হয় অন্য এয়ারলাইন্সের কাছে

আপডেট সময় ১০:৩১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫