ময়মনসিংহ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না জানিয়েছেন ববি হাজ্জাজ প্রশাসনিক রদবদল: ডিএমপির তিন থানার দায়িত্বে নতুন ওসি, বদলি হয়েছেন ৬ পুলিশ পরিদর্শক ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় ১৮০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি রবিউল ও তার সহযোগী গ্রেপ্তার ছেলে কনের বাড়িতে, প্রেমিকার হানায় বিয়ে পণ্ড: রাতে বাবার ঝুলন্ত লাশ উদ্ধার বাগেরহাটে সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে তিন দিনের অবস্থান কর্মসূচি সংকটে সিরাজগঞ্জের রান্ধুনীবাড়ির ঐতিহ্যবাহী কাদা-মাটির শিল্প নেত্রকোণাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৫ বছর পর চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা মানবতার অনন্য দৃষ্টান্ত: তিন প্রতিভাবান প্রতিবন্ধী ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্কে একাত্তর ইস্যুকে অবশ্যই ‘ডিল’ করা উচিত বললেন এনসিপি

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে একাত্তর ইস্যুর ‘সমাধান চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক এগিয়ে নিতে এ বিষয়ে অবশ্যই জোর দেওয়া উচিত বলে মনে করে তরুণদের নেতৃত্বাধীন নবীন এই রাজনৈতিক দল।

গত শনিবার (২৩ আগস্ট) বিকালে পাকিস্তান হাইকমিশনে ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এনসিপির সাত সদস্যের একটি প্রতিনিধিদল। বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে আলাপে এসব কথা জানান এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক অমীমাংসিত তিনটি বিষয় রয়েছে। বিষয়গুলো হলো একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন ও অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা প্রদান। অমীমাংসিত এই তিন ইস্যু সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অন্তরায়।

একই বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা তাদের বলেছি, একাত্তর বিষয়টি দ্রুত সমাধান করা উচিত। তারা (ইসহাক দারের নেতৃত্বাধীন পাকিস্তানের আলোচক দল) বলেছে, তারা এটাতে প্রস্তুত।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্কে একাত্তর ইস্যুকে অবশ্যই ‘ডিল’ করা উচিত বললেন এনসিপি

আপডেট সময় ০৯:৫৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫