ময়মনসিংহ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াত-ছাত্রশিবির ইহুদি স্টাইলে রাজনীতি করে বলেছেন ছাত্রদল সভাপতি রাকিব এনসিপির বিক্ষোভ মিছিল নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে ১১ দলীয় জোট যৌথভাবেই বিরোধী দলের ভূমিকা পালন করবে জানিয়েছেন আযাদ বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকার শপথ নেবে বাসন্তী ভালোবাসা বুবলীর আসাদুল্লাহ গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় নেতা শিক্ষককে মারধরের অভিযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে বরিশালে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদির আসার সম্ভাবনা নেই তারেক রহমানকে ‘প্রকাশক ঐক্যের’ খোলা চিঠি বইমেলা পেছাতে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেষ ধাপে আবেদন শুরু একাদশে ভর্তিতে, সময় দুদিন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:২৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় বা শেষ ধাপের আবেদন শুরু হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন করতে পারছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

তৃতীয় ধাপের এ আবেদন প্রক্রিয়া চলবে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এরপর আর আবেদনের সুযোগ দেওয়া হবে কি না, তা নিয়ে নিশ্চয়তা নেই। ফলে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের এ ধাপে আবেদন সম্পন্ন করতে বলা হয়েছে।

এ আবেদন চলবে ১ সেপ্টেম্বর (সোমবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্য কেন্দ্রীয় ওয়েবসাইটে জানা যাবে।

এর আগে গত ২০ আগস্ট রাতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ওই ধাপে মোট ২৫ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি। এরমধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ছিল ৫ হাজার ৭৬৫ জন।

ভর্তি কমিটির দেওয়া তথ্যমতে, প্রথম ও দ্বিতীয় ধাপে আবেদন করা ৯৯ শতাংশ শিক্ষার্থী কলেজ পেয়েছেন। বাকি ১ শতাংশ শিক্ষার্থী এখনো কলেজ পাননি। দেশের বৈধ ৯৫ শতাংশ কলেজই শিক্ষার্থী পেয়েছে।

বাকি ৫ শতাংশ কলেজে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। এছাড়া প্রথম ধাপ শেষে ৪৪ শতাংশ শিক্ষার্থী মাইগ্রেশন করে নতুন কলেজ পেয়েছেন। ৫৬ শতাংশ শিক্ষার্থী মাইগ্রেশনের আবেদন করেও তাতে সফল হয়নি।

ভর্তি নীতিমালা অনুযায়ী—এবারও তিন ধাপে আবেদন নেওয়া হবে। এতে নির্বাচিতদের কলেজে চূড়ান্ত ভর্তির প্রক্রিয়া চলবে ৭-১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এর পরের দিন ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-ছাত্রশিবির ইহুদি স্টাইলে রাজনীতি করে বলেছেন ছাত্রদল সভাপতি রাকিব

শেষ ধাপে আবেদন শুরু একাদশে ভর্তিতে, সময় দুদিন

আপডেট সময় ১১:২৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫