ময়মনসিংহ , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কুয়েতে বিশেষ খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রধান অনুপ্রেরণা ছিলেন নজরুল বলে মন্তব্য করেছেন রিজভী ঈদে মুক্তির অপেক্ষায় শাকিব-সাবিলার ‘রকস্টার’, পেল আনকাট সেন্সর ছাড়পত্র ঈদ ফেরত যাত্রার শেষ দিনের টিকিট বিক্রির শেষ সুযোগ আজ ​ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত, এক ধাক্কায় কমল তেলের দাম ​ফসল হারিয়ে দিশেহারা সিলেটের কৃষক: ঈদের আগে সরকারি সহায়তার আশা ক্ষীণ ​মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক রাশিদুল হাসান গুরুতর আহত মহাপরিচালকের ঈদ উপহার পেলেন আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্য-সদস্যারা পাবনা জেলার ফরিদপুর উপজেলায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাঠ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে মাঠ প্রশাসনের সঙ্গে ‘বিশেষ’ বৈঠকে বসতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা দুইটায় জুমে এই বৈঠক হবে। বৈঠকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি জানতে চাওয়া হবে। একই সঙ্গে দেওয়া হবে প্রয়োজনীয় দিকনির্দেশনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বৈঠকে মাঠপর্যায়ের কর্মকর্তাদের মন্ত্রণালয়ের বিভিন্ন সিদ্ধান্তের কথা জানানো হবে। আগামী নির্বাচন কীভাবে শান্তিপূর্ণভাবে করা যায় সে বিষয়ে দিকনির্দেশনার পাশাপাশি ধর্মীয় এবং জাতীয় কর্মসূচির বিষয়েও আলোচনা হবে।

একজন পুলিশ কর্মকর্তা বলেন, তাদের জেলাগুলোয় বিগত দিনে যেসব আলোচিত ঘটনা ঘটেছে তাতে পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করা হয়েছে। বৈঠকে তা উপস্থাপনের কথা রয়েছে।

এছাড়া নির্বাচন ঘিরে কী করা হচ্ছে, আগামী করণীয় এবং বিদ্যমান সমস্যা আলোচনায় গুরুত্ব পাবে বলে মন্তব্য করেছেন ওই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়েতে বিশেষ খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাঠ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছে

আপডেট সময় ০২:০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫