ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য জানিয়েছেন মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী বলেছেন মীর শাহে আলম অবৈধ ড্রেজারে মাটি কাটা রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাইপ ও যন্ত্রপাতি জব্দ ও বিনষ্ট ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৯ অক্টোবর জানিয়েছেন ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ওজনে কারচুপি, ইলিশ ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা বৃদ্ধ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি: শেরপুর জেলা প্রশাসনের মানবিক সহায়তা খুলনার ভৈরব নদে ট্রলার-ফেরি সংঘর্ষ: আট দিন পর নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকট: উৎপাদন ব্যাহত, দিশেহারা শিল্প মালিকরা নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি জনসাধারণের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধান, কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা ডোমারে পৃথক ঘটনায় যুবক ও অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির মৃত্যু
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চবির প্রশাসনিক পদে রদবদল চাকসু নির্বাচনের আগে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৩৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল অপেক্ষিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। তবে এরই মধ্যে বড় ধরণের প্রশাসনিক পদের রদবদল ঘটেছে বিশ্ববিদ্যালয়টিতে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে এবার নিয়োগ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়টির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী কে। আগামী মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে তার এই নিয়োগ কার্যকর হবে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী, অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়টিতে প্রক্টরের দায়িত্ব পালন করবেন। তিনি ২৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তার নতুন কার্যভার গ্রহণ করবেন বলেও অফিস আদেশে জানানো হয়। একই সঙ্গে এই নিয়োগে তাকে প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাও দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

এরই মধ্যে গত ১০ সেপ্টেম্বর ৫২ ঘণ্টা আমরণ অনশন কর্মসূচিও পালন করে বিশ্ববিদ্যালয়টির ৯ শিক্ষার্থী, যাদের অন্যতম দাবি ছিল শিক্ষার্থী আহতের ঘটনায় প্রশাসনের ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে প্রক্টরিয়াল বডিকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য জানিয়েছেন মীর শাহে আলম

চবির প্রশাসনিক পদে রদবদল চাকসু নির্বাচনের আগে

আপডেট সময় ১১:৩৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫