ময়মনসিংহ , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেয়ার বাজারে বড় জালিয়াতি: সাকিব আল হাসানসহ ১৫ জনের নথি জব্দ করেছে দুদক জামায়াত আমীর শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ জা‌নিয়ে‌ছেন কর্মসংস্থান মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সাথে নিউজিল্যান্ডের হাইকমিশনারের বৈঠক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন জুলাই গ্রাফিতি অপসারণের নির্দেশ সিটি করপোরেশন দেয়নি জানিয়েছেন চসিক মেয়র পশ্চিমবঙ্গে বুলডোজার রাজনীতি চলবে না বললেন মমতা চুয়াডাঙ্গায় পুলিশের চাকরি পেলেন ১২০ টাকায়, ২১ তরুণ-তরুণী লাঞ্চ বিরতিতেই বাংলাদেশের লিড আড়াইশ ছুঁই ছুঁই, কাঁপছে প্রতিপক্ষ! সেন্টমার্টিনে ১৬ লাখ টাকার সিমেন্ট জব্দ, আটক ৩৩
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না বললেন শফিকুর রহমান

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণকে দাবি আদায়ে আর রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৭ সেপ্টেম্বর) ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির অভিযোগ করেন, গত অর্ধশতাব্দীতে তরুণদের যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ সৃষ্টির পরিবেশ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে পূর্বের সরকারগুলো। জনগণের সহযোগিতায় জামায়াত একটি ঘুণে ধরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চায় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে এমন শিক্ষা আর দেওয়া হবে না, যা মানুষকে পিছিয়ে দেয় বা দুর্নীতিবাজ ও অমানবিক করে তোলে। বরং এমন শিক্ষা দেওয়া হবে, যা মানুষকে সত্যিকারের মানুষ বানায় এবং অন্যকে সম্মান করতে শেখায়।

ভাঙাচোরা শিক্ষাব্যবস্থা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, নৈতিক ও বৈষয়িক শিক্ষার সমন্বয় তৈরি করা হবে, যাতে শিক্ষাজীবন শেষে প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পেতে পারে। কেউ বেকার থাকবে না; প্রত্যেকে হয় উদ্যোক্তা হবে, নয়তো চাকরিজীবী। তিনি আরও জানান, শুধু ডিগ্রির ভিত্তিতে কারও মর্যাদা নির্ধারণ করা হবে না; কাজের দক্ষতা ও ফলাফলের ভিত্তিতেই মর্যাদা দেওয়া হবে।

দুর্নীতিবিরোধী অঙ্গীকারের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা দুর্নীতির প্রবাহ বন্ধ করব। এটা শুনে অনেকের হৃদয় ধড়ফড় করছে, কারণ অনেকেই এভাবেই চলেন। তবে যে সার্ভিসের গভীরতা ও দায়িত্ব যতটা, সেই অনুযায়ীই বেতন কাঠামো নির্ধারণ করা হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেয়ার বাজারে বড় জালিয়াতি: সাকিব আল হাসানসহ ১৫ জনের নথি জব্দ করেছে দুদক

জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না বললেন শফিকুর রহমান

আপডেট সময় ০১:৪৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫