ময়মনসিংহ , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে জানিয়েছেন তথ্য উপদেষ্টা দুর্নীতির অভিযোগ প্রমাণিত: এসকে সুরের ৩ বছরের জেল গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি ময়মনসিংহের গৌরীপুরে উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত শিক্ষককে ভিডিও ছড়িয়ে হেনস্তা, আইনি পদক্ষেপ পূর্বধলার সমস্যা ও অভিযোগ সরাসরি জানাতে এমপি মানসুরার ব্যতিক্রমী উদ্যোগ পূর্বধলা থানা পরিদর্শন করলেন নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাজেট পাসে ব্যর্থ সিনেট, যুক্তরাষ্ট্রে শাটডাউন শুরু

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

তহবিল নিয়ে অচলাবস্থার মধ্যে শাটডাউন শুরু হলো যুক্তরাষ্ট্রে। ফলে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কার্যক্রম এখন বন্ধ হয়ে গেছে। সিনেটররা শেষ মুহূর্তের তহবিল বিল পাস করতে ব্যর্থ হওয়ায় ছয় বছরের মধ্যে প্রথম বারের মতো শাটডাউন দেখলো যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকেই মার্কিন ফেডারেল সরকারের শাটডাউন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর ফলে এখন লাখ লাখ কর্মী অবৈতনিক ছুটিতে থাকবেন এবং অনেক সরকারি কর্মসূচি ও পরিষেবা বন্ধ হয়ে যাবে।

২০২৫ অর্থবছরের মেয়াদ শেষে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা ০১ মিনিটে (স্থানীয় সময়) অর্থায়নের মেয়াদ শেষ হয়ে যায়। এর ফলে অপ্রয়োজনীয় খাতের কার্যক্রম বন্ধ থাকলেও জরুরি খাত যেমন সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের কাজ চালু থাকবে। তবে তারা আপাতত কোনো বেতন পাচ্ছেন না।
 রিপাবলিকানরা জোর দিয়ে বলছেন, ডেমোক্র্যাটদের কেবল বর্তমান তহবিল আরও সাত সপ্তাহের জন্য বাড়ানোর বিষয়ে সম্মত হতে হবে। সিনেটে কোনো তহবিল ব্যবস্থা পাস করার জন্য তাদের ভোট দেয়ার জন্য বড় ছাড় ছাড়া ডেমোক্র্যাটরা তা করতে অস্বীকৃতি জানান।
 
সংবাদমাধ্যম সিএনএন জানায়, প্রতিটি সরকারি শাটডাউন আলাদা হয়,তবে সাধারণত জীবন ও সম্পত্তি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ কার্যকলাপগুলোকে অপরিহার্য বলে মনে করা হয় এবং খোলা থাকে।
 
গত কয়েক সপ্তাহ ধরে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে বাজেট বিল নিয়ে তীব্র দ্বন্দ্ব চলছিল। রিপাবলিকানদের প্রস্তাবিত একটি অস্থায়ী বিল ডেমোক্র্যাটরা নাকচ করে দেয়, কারণ তাতে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের শর্ত ছিল না।
 
হিন্দুস্তান টাইমস জানায়, ২১ নভেম্বর পর্যন্ত সরকারকে তহবিল সরবরাহের জন্য স্বল্পমেয়াদী ব্যবস্থা হিসেবে রিপাবলিকানদের তৈরি একটি বিল পাসের শেষ প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রর এই পরিস্থিতির মুখোমুখি হয়েছে। 
  
মঙ্গলবার রাতে রিপাবলিকানদের প্রস্তাবিত বিল ৫৫-৪৫ ভোটে ব্যর্থ হয়। ডেমোক্র্যাটদের প্রস্তাবও ৪৭-৫৩ ভোটে টিকতে পারেনি।
 
আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি

বাজেট পাসে ব্যর্থ সিনেট, যুক্তরাষ্ট্রে শাটডাউন শুরু

আপডেট সময় ১১:৫৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫