ময়মনসিংহ , বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নির্বাচিত সরকারের সদিচ্ছা থাকলে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব জানিয়েছেন অর্থ উপদেষ্টা গৌরীপুরে শ্রেষ্ঠ শিক্ষক-প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সংবর্ধনা নির্বাচনের পরের দিনের পরিস্থিতি কেমন হতে পারে: ছাত্রশিবির সভাপতি ঢাকা-৮ আসনকে মদিনার সমাজ বানাতে চাই বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী যারা বিক্রি হচ্ছেন তাদের হিসাব ১২ তারিখের পর হবে বললেন বিএনপি প্রার্থী ফারুক আজ মধ্যরাত থেকে নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ১৮ ঊর্ধ্ব সবাইকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে বলেছেন নাহিদ ইসলাম ইউপি সদস্যের স্বামীকে গুলি করে হত্যা, আহত ১ নরসিংদীতে সোনার দাঁড়িপাল্লা উপহার দিলেন সমর্থক শিশির মনিরকে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না জানিয়েছে ইসি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আসুন সবাই মিলে সুষ্ঠু নির্বাচনের দিকে এগোই বললেন মির্জা ফখরুল

জুলাই সনদ সইয়ের মতো আসুন সবাই মিলে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে এগোই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর পান্থপথে পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের এক সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যজনকভাবে এখন বেশিরভাগ ট্রেড ইউনিয়ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, সেটা মোটেই ভালো বলে আমি মনে করি না। চিন্তা হতে হবে, মৌলিক কাজ করতে হবে শ্রমিকের জন্য।

‘জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ আমরা বেশিরভাগ রাজনৈতিক দল স্বাক্ষর করেছি। এটা অবশ্যই রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং রাজনীতিকে আরও স্বচ্ছ করতে কাজ করবে।

পুলিশ ও ছাত্রদের মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, পুলিশ এবং ছাত্রদের মধ্যে যে ঘটনা ঘটেছে সেটা অবশ্যই ভালো কোনো বার্তা দেয় না। আওয়ামী লীগ ১৫ বছরে যে জঞ্জাল তৈরি করে গেছে সেটা এত অল্প সময়ে দূর করা সম্ভব নয়।

আগামী নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আগামী নির্বাচন নির্ধারণ করবে আমরা কি আসলেই উদারপন্থি গণতন্ত্র পাব কি না। আমাদের সবসময় মাথায় রাখতে হবে মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের মূল জায়গা।’

তিনি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাই সনদ সইয়ের মতো আসুন আমরা সবাই মিলে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে এগোই।

এদিকে ‘জুলাই সনদে’ এনসিপি স্বাক্ষর না করার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক বলেই আমি মনে করি। আমার ধারণা তারা বুঝবেন, দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং স্বাক্ষর করবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচিত সরকারের সদিচ্ছা থাকলে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব জানিয়েছেন অর্থ উপদেষ্টা

আসুন সবাই মিলে সুষ্ঠু নির্বাচনের দিকে এগোই বললেন মির্জা ফখরুল

আপডেট সময় ০৪:১৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫