ময়মনসিংহ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মনোহরদীতে কাছিটান খেলায় খোটমোড়া দলের জয়, দর্শকদের ঢল অভিভাবকদের না জানিয়েই স্কুল কমিটি: বারহাট্টায় নিয়ম না মানার অভিযোগ গ্যাসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে কালিয়াকৈরবাসী, সিএনজি পাম্পে যানবাহনের দীর্ঘ সারি ​৯ মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক ​মায়ের মুখের হাসির জন্য মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন টেকনাফে সিএনজি থেকে ৬ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেপ্তার সাংবাদিক তুরাবের স্মৃতিতে বৃক্ষরোপণ করল সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আইইউটিতে অটোমেক টু পয়েন্ট জিরো’র উদ্বোধনীতে এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল জানিয়েছেন চিফ প্রসিকিউটর হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না জানিয়েছেন ববি হাজ্জাজ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আসন্ন নির্বাচনে এআই’র অপব্যবহার ঠেকাতে প্রস্তুত ইসি বললেন সিইসি

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার রোধে কেন্দ্রীয়ভাবে নজরদারি করবে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেকোনো ধরনের অপপ্রচার প্রতিহত করতে কৌশল নির্ধারণসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ‘নির্বাচনে এআই’র অপব্যবহার রোধে করণীয়’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।

সিইসি  এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘নির্বাচনের আগের রাতেও এআই ব্যবহার করে অপপ্রচার চালানোর শঙ্কা রয়েছে। এসব বিবেচনায় পার্বত্য অঞ্চল ও দুর্গম এলাকার বিষয়েও বিশেষ গুরুত্ব দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘এআইয়ের অপব্যবহার এখন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। নির্বাচনে এই প্রযুক্তি যেন বিভ্রান্তি বা অপতথ্যের হাতিয়ার না হয়, সে জন্য ইসি কার্যকর সেল গঠনের উদ্যোগ নিয়েছে।’

সিইসির সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় অন্যান্য নির্বাচন কমিশনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং নির্বাচন সংশ্লিষ্ট অন্তত ৮০ জন কর্মকর্তা অংশ নেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরদীতে কাছিটান খেলায় খোটমোড়া দলের জয়, দর্শকদের ঢল

আসন্ন নির্বাচনে এআই’র অপব্যবহার ঠেকাতে প্রস্তুত ইসি বললেন সিইসি

আপডেট সময় ০১:২৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫