ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিনিয়োগ টানতে চীনে নতুন কার্যালয় খুলছে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর ঘোষণা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর বৈঠক সম্পর্ক জোরদারের পথে বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টি, স্বাক্ষরিত সমঝোতা স্মারক নওগাঁ সীমান্তে পুশইনে ব্যর্থ বিএসএফ, ৯ জনকে ফেরত নিল ভারত ​মহাকাশে বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’: গবেষণায় নতুন দিগন্ত! ইতালিতে তীব্র তাপপ্রবাহের তাণ্ডব: আরও ৪ জনের মৃত্যু নেইমারকে নিয়ে আনচেলত্তির বড় বার্তা: দুর্দান্ত জয়ের পর নতুন জল্পনা ​৭ ঘণ্টা পরও সচল হয়নি ময়মনসিংহ-চট্টগ্রাম রেল যোগাযোগ, চরম ভোগান্তি হরমুজে জাহাজ চলাচলে কড়াকড়ি: ইরানের অনুমতি ছাড়া প্রবেশের হুঁশিয়ারি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৪৪তম বিসিএস থেকে ৩৯৭৭ জন নন-ক্যাডারে নিয়োগ পাচ্ছে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৫২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ক্যাডারে পর্যাপ্ত পদ না থাকায় যেসব প্রার্থীকে সুপারিশ করা সম্ভব হয়নি তারা এখন ৯ম থেকে ১২তম গ্রেডভুক্ত নন-ক্যাডার পদে নিয়োগের সুযোগ পাবেন। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৩ হাজার ৯৭৭ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।

গত মঙ্গলবার (২৫ নভেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি—এমন আগ্রহী প্রার্থীদের কাছ থেকে পছন্দক্রম আহ্বান করা হচ্ছে। ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩’ অনুযায়ী, প্রার্থীরা তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী মেধাক্রমের ভিত্তিতে বাছাইপূর্বক সুপারিশ করা হবে।

পিএসসির তথ্যমতে, নন-ক্যাডার পদে মোট ৩৯৭৭ জন জনবল নিয়োগ করা হবে। এর মধ্যে নবম গ্রেডে ৫৮৭টি, দশম গ্রেডে ২,৯৭৪টি এবং একাদশ গ্রেডে ৪১৬টি পদে সুপারিশ করা হবে।

নন-ক্যাডার পদে নিয়োগে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http:/bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

৪৪তম বিসিএস থেকে ৩৯৭৭ জন নন-ক্যাডারে নিয়োগ পাচ্ছে

আপডেট সময় ১০:৫২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫