ময়মনসিংহ , শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আবারও কমলো ২১৫৮ টাকা স্বর্ণের ভরিতে যুক্তরাষ্ট্র খারগ দ্বীপে শক্তিশালী বোমা হামলা চালালো মধ্যপ্রাচ্য সংকট: মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট শনিবারেও বাতিল গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার বলেছেন তথ্যমন্ত্রী কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন দুই সপ্তাহের মধ্যে যুদ্ধ ‘বন্ধ’ করতে পারেন ট্রাম্প বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন দূত আমাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে বলেছেন সারজিস আলম রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে বলেছেন নাহিদ ইসলাম মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে ! আহমেদ আযম খান মন্ত্রী হলেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অভিনেতার মরদেহ ফ্ল্যাটে পড়ে ছিল , মৃত্যু নিয়ে রহস্য

জনপ্রিয়তার তুঙ্গে থাকা কোরীয় অভিনেতা সং জে রিমের মরদেহ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হলো। মাত্র ৩৯ বছর বয়সে মৃত্যু হলো অভিনেতার। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের এক অ্যাপার্টমেন্টে থাকতেন জে রিম। সেখানেই তার মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।কোরিয়ান গণমাধ্যম সূত্রে জানা যায়, সং জে রিমের মৃতদেহের পাশে দুই পাতার সুইসাইড নোট উদ্ধার হয়েছে। কিন্তু যে অভিনেতা পুরদমে ইন্ডাস্ট্রিতে কাজ করছিলেন, তিনি আচমকা আত্মহত্যা করবেন কেন? এটি আত্মহত্যা না খুন? এই প্রশ্নের উত্তর পেতে তদন্ত শুরু করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ।সং জে রিমের দেহ প্রথম কে দেখতে পান, সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।তবে মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ পুলিশের কাছে তার মৃত্যুর খবর যায়। সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ফ্ল্যাটের ভিতরে ৩৯ বছরের তারকার দেহ পড়ে থাকতে দেখেন তারা। প্রথমেই জায়গাটি সিল করে দেওয়া হয়। তার পর মরদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।অল্প বয়সেই মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন সং জে রিম। তার অভিনয় সফর শুরু হয় ২০০৯ সালে ‘অ্যাকট্রেসেস’ সিনেমার মাধ্যমে। অল্প সময়ের মধ্যেই খ্যাতি পান সং জে রিম। ‘দ্য সাসপেক্ট’, ‘অন ইওর ওয়েডিং ডে’, ‘গুড মর্নিং’-এর মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন। কোরিয়ান ড্রামাতেও বেশ জনপ্রিয় ৩৯ বছরের অভিনেতা।২০১২ সালে মুক্তি পায় দক্ষিণ কোরিয়ার টেলিভিশন ড্রামা ‘মুন এমব্রেসিং দ্য সান’। এই ধারাবাহিকে রাজার নিরাপত্তারক্ষীর চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন সং জে রিম। ‘টু উইকস’ টেলি সিরিজে তাকে দেখা যায় খুনির ভূমিকায়। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘ক্যুইন উ’ সিরিজে নজর কাড়েন জে রিম। এখনও তার দুই নতুন সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আচমকা এভাবে তারকার চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না অনুরাগীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবারও কমলো ২১৫৮ টাকা স্বর্ণের ভরিতে

অভিনেতার মরদেহ ফ্ল্যাটে পড়ে ছিল , মৃত্যু নিয়ে রহস্য

আপডেট সময় ০৩:২১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪