ময়মনসিংহ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছেলে কনের বাড়িতে, প্রেমিকার হানায় বিয়ে পণ্ড: রাতে বাবার ঝুলন্ত লাশ উদ্ধার বাগেরহাটে সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে তিন দিনের অবস্থান কর্মসূচি সংকটে সিরাজগঞ্জের রান্ধুনীবাড়ির ঐতিহ্যবাহী কাদা-মাটির শিল্প নেত্রকোণাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৫ বছর পর চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা মানবতার অনন্য দৃষ্টান্ত: তিন প্রতিভাবান প্রতিবন্ধী ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী অজান্তেই খাবারে খাচ্ছেন প্লাস্টিক! মারাত্মক স্বাস্থ্যঝুঁকি এড়ার ৭টি কার্যকরী উপায় “খুব শীঘ্রই আসছে নতুন পে-স্কেল”: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর দিলেন অর্থমন্ত্রী আজ ট্রাইব্যুনালে তোলা হবে লতিফ সিদ্দিকীকে চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট: প্রকাশিত হলো প্রথম ধাপের মৌখিক পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১১ আগস্ট রাজনৈতিক উত্তেজনা চরমে: হবিগঞ্জে ছাত্রদলের সভাপতিসহ শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জিয়া উদ্যান এলাকায় কড়া নিরাপত্তা, হাফেজরা ভেতরে কুরআন পাঠ করছেন

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০১:০০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি এলাকায় দাফনের দ্বিতীয় দিনও কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। রাজধানীর জিয়া উদ্যানের মূল এলাকায় কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভেতরে পবিত্র কুরআনের খতম পাঠ করছেন বেশ কয়েকজন হাফেজ।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে জিয়া উদ্যানের মূল ফটকের সামনে (বেইলি ব্রিজ) এমন দৃশ্য দেখা যায়। সংসদ ভবনের বিপরীতে শহীদ জিয়ার মাজারে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্বে ছিলেন। দুপুর পৌনে ১২টা পর্যন্ত মাজারে বিএনপির সিনিয়র নেতাদের ছাড়া কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

বেলা সাড়ে ১১টার দিকে হাফেজরা মাজারে প্রবেশ করে কুরআনের খতম পাঠ শুরু করেন। মাজারের মূল ফটকসহ পুরো এলাকা কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এর আগে সমাধি এলাকার সামনের সড়ক পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল।

প্রায় ৮০ বছর বয়সী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছেলে কনের বাড়িতে, প্রেমিকার হানায় বিয়ে পণ্ড: রাতে বাবার ঝুলন্ত লাশ উদ্ধার

জিয়া উদ্যান এলাকায় কড়া নিরাপত্তা, হাফেজরা ভেতরে কুরআন পাঠ করছেন

আপডেট সময় ০১:০০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬