ময়মনসিংহ , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আফ্রিদি হেরেও গর্বিত বাংলাদেশের বিপক্ষে সিরিজ

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে হারের মধ্য দিয়ে বাংলাদেশের কাছে সিরিজ হারেছে পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর বেশ কিছু নতুন ক্রিকেটার নিয়ে বাংলাদেশ সফরে আসে পাকিস্তান দল। এই সিরিজে তাদের ছয়জন ক্রিকেটারের অভিষেক হয়েছে।

তাই সিরিজ হারলেও তরুণ দল নিয়ে গর্বের কথা জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি।

ম্যাচ হারের পর শাহীন বলেন, ‘সত্যিই দল নিয়ে গর্বিত। আমরা তরুণদের সুযোগ দিয়েছি এবং শেষ বল পর্যন্ত লড়াই করেছি। আঘা সবসময় স্পিনার এবং ফাস্ট বোলারদের খেলতে পছন্দ করে। সে অনেক দিন ধরে ভালো ইনিংস খেলছে। তরুণরা প্রথমবারের মতো একদিনের ম্যাচে এসেছে। তারা যেভাবে খেলেছে তাতে সত্যিই গর্বিত এবং আমরা তাদের সমর্থন করব।’

শেষ ম্যাচে মুস্তাফিজুর রহমানকে দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন শাহীন। এ নিয়ে পাকিস্তান অধিনায়ক বললেন, ‘(নিজের ইনিংসে) আমি চেষ্টা করেছি। রিশাদ সত্যিই ভালো বোলিং করেছে এবং বাংলাদেশকে অভিনন্দন, তারা সত্যিই ভালো খেলেছে। উন্নতি সবসময়ই আছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফ্রিদি হেরেও গর্বিত বাংলাদেশের বিপক্ষে সিরিজ

আপডেট সময় ০৮:৫৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬