ময়মনসিংহ , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা জুলাই নিয়ে কটূক্তিকারীদের বিচার করতে হবে বললেন আখতার হোসেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বড় রদবদল: স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান ​জাতীয় নির্বাচনের পাঠ নিয়ে স্থানীয় নির্বাচনে নামছে নির্বাচন কমিশন পঞ্চদশ সংশোধনী মামলার রায় বৃহস্পতিবার জনদুর্ভোগ লাঘবে নারী এমপির অনুদান; সড়ক সংস্কারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ​আর্জেন্টিনার প্রতি শুভকামনা মোস্তফা জিকোর, প্রত্যাশা আরও এক বিশ্বকাপের রেফারিং নিয়ে ক্ষোভ: ‘টাকার বিনিময়ে ম্যাচ হেরেছি’, অভিযোগ মিশর কোচের নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ​কারবালার পথে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গৌরীপুরে ইটভাটার মালিকের বিরুদ্ধে আনা ইটের অগ্রীম টাকা দাবির অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন

ময়মনসিংহের গৌরীপুরে ইটভাটার মালিকের বিরুদ্ধে আনা সাত লাখ ইটের অগ্রীম মূল্য ৪২ লাখ টাকা দাবির অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন এস কে ব্রিকসের মালীক মোঃ বোরহান উদ্দিন (শোয়েব)।

আজ সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টায় গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে বোরহান উদ্দিন শোয়েব বলেন, গৌরীপুর উপজেলার ২নং ইউনিয়নের পূর্ব শালীহর গ্রামে ২০১৩ সালে তিনি এস.কে ব্রিকস নামের একটি ইটভাটা প্রতিষ্ঠা করে দুই বছর পরিচালনা করেন।

পরবর্তীতে পারিবারিক সমস্যার কারণে ভাটাটি পরিচালনা করতে না পারায় তিনি ইটভাটা ও সংশ্লিষ্ট ভূমি এবং স্থাপনা ইট প্রস্তুত ও বাজারজাত করার উদ্দেশ্যে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেন।

এ প্রেক্ষিতে ফাইজা ব্রিকস, এফ ইসলাম এন্ড কোং প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ফারুকুল ইসলাম (রতন), পিতা মৃত হাজী মকবুল হোসেন, গ্রাম রঘুরামপুর, শম্ভুগঞ্জ বাজার, থানা কোতোয়ালী, জেলা ময়মনসিংহ এর সাথে পাঁচ বছরের জন্য ভাড়ার চুক্তি সম্পাদিত হয়। চুক্তি শেষ হওযার পর আমি পুনরায় অন্যত্র ভাড়া প্রদান করি।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, গত ২৫ মার্চ এক সংবাদ সম্মেলনের পর তিনি জানতে পারেন যে ৬০ জন ভুক্তভোগী তার কাছে ৭ লাখ ইটের মূল্য বাবদ ৪২ লাখ টাকা দাবি করছেন।

তিনি এ অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন।
তিনি বলেন, এ ধরনের অভিযোগের মাধ্যমে তাকে ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে এবং মানসম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসন ও জনগণের দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি দাবি জানান। দাবিগুলো হলো—
১. সঠিক তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
২. ৬০ জনের নামের তালিকার ইটভাটার মেমো সংগ্রহ করে আদায়কারীর স্বাক্ষর যাচাই করা।
৩. প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ থেকে তাকে রক্ষা করা।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সত্য ঘটনা তুলে ধরে তাকে ও তার পরিবারকে সহযোগিতা করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর ইটভাটা মালীক সমিতির সভাপতি মোঃ মোবারক হোসেন বাবুল, মোঃ আজিজুর রহমান খান, মোঃ মাহাবুবুর রহমান (মান্না), মোঃ হুমায়ুন কবীর, মোঃ খায়ের উদ্দিন রতন, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ আনায়ার হোসেন।

তার বিরুদ্ধে গৌরীপুর থানায় অভিযোগের বিষয়ে এসআই মোস্তাফিজুর রহমান কে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন অভিযোগটি তদন্তাধীন রয়েছে।

ইটভাটা মালিক সমিতির সভাপতি এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন মোঃ বোরহান উদ্দিন (শোয়েব) এর বিরুদ্ধে ইটের পাওনার বিষয়ে সমিতিতে কোন লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি তা ছাড়া তিনি সে সময মালীক ছিলেন না ।এ বিষয়ে জানতে ভাড়াটে ফারুকুল ইসলাম রতনকে মুঠোফোনে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা

গৌরীপুরে ইটভাটার মালিকের বিরুদ্ধে আনা ইটের অগ্রীম টাকা দাবির অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৩:০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬