ময়মনসিংহ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের স্বার্থে যেকোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত জানিয়েছেন জামায়াত আমির মদনে উচিপুর হাওরে অবৈধ বেড় ও চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, তা ভারতকেই স্পষ্ট করতে হবে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী উত্তাল সেই দিনগুলো: জুলাই অভ্যুত্থানের এই সময়েই ঘোষণা করা হয়েছিল তিন দিনের সাধারণ ছুটি আন্দোলনের উত্তাল পরিস্থিতিতে সারাদেশের সব পোশাক কারখানা বন্ধের ঘোষণা জাতীয় মৎস্য পক্ষ সফল করতে শেরপুরে প্রস্তুতি সভা যেকোনো বিশৃঙ্খলা প্রতিহত করতে প্রস্তুত: জুলাই গণ–অভ্যুত্থান দিবসে র‌্যাবের কঠোর গোয়েন্দা নজরদারি জাতিসংঘ সাধারণ পরিষদ ও দ্বিপক্ষীয় বৈঠক: ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পূর্বধলায় ৩০ অসহায় পরিবার পেলেন অনুদান, বেশ কিছু উন্নয়নকাজ পরিদর্শন করলেন এমপি মানসুরা নরসিংদীতে কক্ষে আটকে পড়া দুই বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
কাল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

কাল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

  • MD.AMINUL ISLAM
  • আপডেট সময় ০৪:২৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ৩৯১ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ-

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এতে অংশ নেবে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

শিক্ষা বোর্ডের রুটিন অনুসারে ১২ মার্চ পরীক্ষা শেষ হবে। আর ১৩ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে ব্যাবহারিক পরীক্ষা। এবার ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৭০০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার পরীক্ষাকেন্দ্র কমেছে ১৮০টি এবং পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৬৩টি।

পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের মোবাইল, মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম এবং পরীক্ষাকেন্দ্রে ব্যবহারের অনুমতিবিহীন যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষা চলাকালে শুধু কেন্দ্রের সচিব মোবাইল ফোন ব্যবহা করতে পারবেন। তবে সেটিও ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন হবে।এদিকে গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) থেকে পরীক্ষা সুষ্ঠ, সুন্দর ও প্রশ্ন ফাঁসের গুজবমুক্ত রাখতে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। ১২ মার্চ পর্যন্ত এসব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের স্বার্থে যেকোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত জানিয়েছেন জামায়াত আমির

কাল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

কাল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

আপডেট সময় ০৪:২৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪