ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাসে গ্যাস ভরার সময় বিস্ফোরণ লক্ষ্মীপুরে , নিহত ১

লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে বাসের সিলিন্ডারে গ্যাস ভরার সময় আবারও ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আবুল কালাম নামে ২১ বছর বয়সী একজন বাসযাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার ভোররাতে জেলার মুক্তিগঞ্জ এলাকার গ্রিন লীফ সিএনজি ফিলিং স্টেশনে আল মদীনা নামের এক লোকাল বাসে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।

নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে নোয়াখালী ও ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত কালাম পেশায় রংমিস্ত্রী। তিনি পৌর শহরের সাহাপুর এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় গ্রিন লীফ সিএনজি ফিলিং স্টেশনে ভোররাতে আল মদীনা নামে এক লোকাল বাস গ্যাস রিফিলের জন্য যায়। হঠাৎ বাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ছিন্নভিন্ন হয়ে যায়। এসময় চারিদিক ধোঁয়া আচ্ছন্ন হয়ে পড়ে। তাৎক্ষণিক ঘটনাস্থলে একজন নিহত হন। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা নিহত ও আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় প্রেরণ করা হয়। তবে অপর এক আহতের বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

চিকিৎসক জানান, বিস্ফোরণে একজনের মাথার খুলি উড়ে গিয়ে মারা গেছেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একজনকে নোয়াখালি ও অপরজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

গ্রিন লীফ সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বাসটিরও সিলিন্ডার ত্রুটিযুক্ত ছিল তাই বিস্ফোরণ ঘটেছে। এতে একজন ঘটনাস্থলে নিহত ও আরো ৩ জন আহত হয়েছে বলে জানান তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগেও একই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেটির মামলা চলমান রয়েছে।

প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর একই ফিলিং স্টেশনে অপর একটি বাসের সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ও ৯ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

বাসে গ্যাস ভরার সময় বিস্ফোরণ লক্ষ্মীপুরে , নিহত ১

আপডেট সময় ০১:০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪