ময়মনসিংহ , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জনবল নেবে মেঘনা গ্রুপ সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়বৃষ্টির আভাস ২ হাজারের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল কুয়েতে নামাজ চলাকালে মসজিদে ঢুকে দুর্বৃত্তের গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ প্রয়াত কারিনা কায়সার পাচ্ছেন বিশেষ সম্মাননা ​ভিনিসিয়ুসের জাদুকরী গোল, সমতায় ফিরল ব্রাজিল ​মৌলভীবাজার সীমান্তে বিজিবির সাথে সংঘর্ষ, গুলিবিদ্ধ ভারতীয় চোরাকারবারি ময়মনসিংহের গৌরীপুরে ১ হাজার গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওগাঁয় ৪.৫ কেজি গাঁজা ও গাছসহ নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর অভিযান: বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার ৬
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর অভিযান: বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার ৬

 নেত্রকোনার পূর্বধলা উপজেলার ফাজিলপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, সরকারবিরোধী ষড়যন্ত্র এবং যানবাহন ভাঙচুরের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জুন ফাজিলপুর এলাকায় এই ঘটনার পর পূর্বধলা উপজেলা বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ওরফে মনিরুল ইসলাম বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতারকৃতরা হলেন— মো. মাসুদ রানা (২২), মো. শাহজাহান (৪৪), আতাউর রহমান (৪৫), রফিকুল ইসলাম খোকন (৪৯), মাজহারুল ইসলাম প্রিন্স (২৮) এবং মো. হযরত আলী (৪৬)।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ছয়জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনবল নেবে মেঘনা গ্রুপ

পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর অভিযান: বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার ৬

আপডেট সময় ১০:০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬