ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী “ঈশ্বরগঞ্জ উপজেলার আমনধানের ভাম্পার ফলন ও ধানের দাম নিয়ে কৃষকদের শঙ্কা” ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের নেত্রকোণায় জেলা প্রশাসকের গণশুনানি, জনসাধারণের অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ হবিগঞ্জে গণশুনানি, শ্রমিকদের আর্থিক সহায়তার চেক বিতরণ ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক সভা বাউবির ৬ষ্ঠ সমাবর্তন ২০২৭ উপলক্ষে সাংগঠনিক কমিটির ২য় সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৪৩ বস্তা টাকা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:১৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

দীর্ঘ ছয় মাস পর অবশেষে খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো। শনিবার (২৭ জুন) সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

সাধারণত তিন থেকে চার মাস পরপর এই মসজিদের সিন্দুকগুলো খোলা হলেও, এবার খোলা হলো দীর্ঘ ছয় মাস পর। আর সময় বেশি নেওয়ায় এবার জমা হওয়া টাকার পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, মসজিদের ১৩টি দানবাক্স থেকে মোট ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। কড়া নিরাপত্তায় এখন চলছে টাকা গণনার কাজ।

এর আগে সবশেষ গত বছরের ২৭ ডিসেম্বর দানবাক্সগুলো খোলা হয়েছিল। সে সময় ১৩টি সিন্দুকে ৩৫ বস্তা টাকা পাওয়া গিয়েছিল, যা গণনা শেষে রেকর্ড ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা দাঁড়ায়। এ ছাড়া সেবার বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গিয়েছিল।

সব ধর্মের মানুষের কাছেই কিশোরগঞ্জের এই পাগলা মসজিদ এক সার্বজনীন পবিত্র ধর্মীয় কেন্দ্র। জনশ্রুতি রয়েছে, একনিষ্ঠ নিয়তে এই মসজিদে দান করলে মনের বাসনা পূরণ হয়। রোগমুক্তি, উচ্চশিক্ষা কিংবা সন্তান লাভের মতো নানা মানত নিয়ে মানুষ এখানে নগদ টাকা ছাড়াও স্বর্ণালংকার, হাঁস-মুরগি, গবাদি পশুসহ বিভিন্ন সামগ্রী দান করে থাকেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৪৩ বস্তা টাকা

আপডেট সময় ১২:১৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬