ময়মনসিংহ , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় অতিরিক্ত বালু বোঝাইয়ের দায়ে ৭ ট্রাকচালককে জরিমানা, কাগজ যাচাই শেষে ছাড় দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আসিফ, সকলের নিকট দোয়া প্রার্থনা মহাকালী গার্লস স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত ময়মনসিংহ মহাবিদ্যালয়ের এইচ.এস.সি (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত পূর্বধলায় ১৩ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে পূর্বধলায় পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান ময়মনসিংহের গৌরীপুরের গুজিখা দেওয়ানবাগী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের বেইজমেন্ট এর খনন কাজের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্বধলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উদ্যোগে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ জানিয়েছেন তথ্য উপদেষ্টা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আসিফ, সকলের নিকট দোয়া প্রার্থনা

দৈনিক বাংলা ও দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি, প্রেসক্লাব নালিতাবাড়ীর সদস্য এবং আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ দীর্ঘদিন ধরে ব্রেইনজনিত শারীরিক সমস্যায় ভুগছেন। যার ফলে সাংবাদিকতাসহ সব ধরনের কার্যক্রমে অংশ নিতে পারছেন না তিনি। দ্রুত সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩১ মে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে সাংবাদিক আমানুল্লাহ আসিফ। প্রথমে তাঁকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিন দিন চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসভবনে বিশ্রামে থেকে চিকিৎসা নিচ্ছেন। আমানুল্লাহ আসিফের পিতা মুনছুর আলী মীর তার ছেলের অসুস্থকালীন সময়ে যারা খোঁজ নিয়েছেন, দেখতে এসেছেন, সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নিজের ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

আমানুল্লাহ আসিফ নালিতাবাড়ীর একজন মেধাবী তরুণ সাংবাদিক ও স্বেচ্ছাসেবী হিসেবে পরিচিত। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যকরী সভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছেন।

এদিকে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, পাঠক, হকার, শিক্ষক, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। তাঁরা মহান আল্লাহর কাছে তাঁর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় অতিরিক্ত বালু বোঝাইয়ের দায়ে ৭ ট্রাকচালককে জরিমানা, কাগজ যাচাই শেষে ছাড়

দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আসিফ, সকলের নিকট দোয়া প্রার্থনা

আপডেট সময় ১২:০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬