ময়মনসিংহ , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক জানিয়েছেন ডা. জুবাইদা রহমান ন্যাটো সম্মেলনের আগে মেলোনির সঙ্গে পুরনো বিবাদ উস্কে দিলেন ট্রাম্প ! শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, সেবা পৌঁছাতে বাড়াতে হবে জনসচেতনতা বলেছেন অর্থমন্ত্রী পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ১০৬ অধ্যাপক আবুল কাসেমের দাফন সম্পন্ন পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য সুবিধাবঞ্চিতদের পাশে থাকাই সরকারের লক্ষ্য: এমপি মাধবী মারমা প্রশান্ত মহাসাগরে কৌশলগত ক্ষেপণাস্ত্রের ‘সফল’ পরীক্ষা চালালো চীন নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৫, গ্রেপ্তার ২
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সিলেটের উন্নয়নে ৫ হাজার কোটি টাকার বিশেষ প্রকল্প: বানিজ্যমন্ত্রী

সিলেটের উন্নয়নে ৫ হাজার কোটি টাকার বিশেষ প্রকল্পের ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র¿ ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি বলেন, সিলেট বিভাগে কৃষিখাতে আমূল পরিবর্তন, সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে এ বিশাল প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো মানুষের জীবনমান উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় টেকসই অবকাঠামো গড়ে তোলা।

শনিবার সিলেটে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও একটি নতুন আশ্রয়কেন্দ্রের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী আরও জানান, ৫ হাজার কোটি টাকার এই প্রকল্পের আওতায় নতুন রাস্তা নির্মাণ, বিদ্যমান সড়কের আধুনিকায়ন এবং সেচ সুবিধার জন্য গভীর নলক‚প স্থাপন করা হবে। বিশেষ করে জলাবদ্ধতা ও সেচের অভাবে সিলেটের যেসব জমি অনাবাদি থাকে, সেগুলোকে চাষযোগ্য করতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। তৃণমূল পর্যায়ে সামাজিক নিরাপত্তা, যোগাযোগ ও কৃষি উন্নয়নে চলমান বহুমুখী প্রকল্পের সুফল দ্রæতই জনগণ পেতে শুরু করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মন্ত্রী প্রায় ২ হাজার উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল এবং ৭০০ ব্যক্তিকে নগদ এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। একই দিনে তিনি রাজারগাঁও জামিয়ুল উলুম মাদ্রাসা ও বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। প্রায় ৮ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এই আশ্রয়কেন্দ্রটি দুর্যোগকালে নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করবে। এছাড়া সিলেটের খাল খনন ও সেচ ব্যবস্থা সম্প্রসারণে সরকারের বিশেষ অগ্রাধিকার রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এবং জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক জানিয়েছেন ডা. জুবাইদা রহমান

সিলেটের উন্নয়নে ৫ হাজার কোটি টাকার বিশেষ প্রকল্প: বানিজ্যমন্ত্রী

আপডেট সময় ১০:৩৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬