ময়মনসিংহ , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সম্প্রীতি ও সহাবস্থানেই পূর্বধলা হবে স্বপ্নের উপজেলা: নেত্রকোনার জেলা প্রশাসক” প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের বিক্রমপুর আদর্শ কলেজে বৃক্ষরোপণ উৎসব ​১ জুলাই থেকে কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন ২০২৬’: শেরপুরে পুলিশের ‘জিরো টলারেন্স’ ঘোষণা ১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফটিকছড়িতে নার্সকে হেনস্তা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চক্ষু স্বাস্থ্য নিয়ে নভেম্বরে গ্লোবাল সামিট, প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে পিকআপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার, ২৪ কেজি গাঁজা উদ্ধার রাজারহাটে অতিরিক্ত পরীক্ষার ফি আদায়ের অভিযোগ উঠেছে সিডনির হান্ড্রেড লিগের ট্রফি জিতলো কুমিল্লা স্টার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়, নদীবন্দরে ২ নম্বর সংকেত জারি

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আজ সোমবার (৬ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে পুনরায় ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে দেশের অন্যান্য অঞ্চলেও দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি এবং অতিভারি বৃষ্টিপাত হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সম্প্রীতি ও সহাবস্থানেই পূর্বধলা হবে স্বপ্নের উপজেলা: নেত্রকোনার জেলা প্রশাসক”

১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়, নদীবন্দরে ২ নম্বর সংকেত জারি

আপডেট সময় ১০:৫৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬