ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের নেত্রকোণায় জেলা প্রশাসকের গণশুনানি, জনসাধারণের অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ হবিগঞ্জে গণশুনানি, শ্রমিকদের আর্থিক সহায়তার চেক বিতরণ ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক সভা বাউবির ৬ষ্ঠ সমাবর্তন ২০২৭ উপলক্ষে সাংগঠনিক কমিটির ২য় সভা অনুষ্ঠিত টাঙ্গাইলে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত, ৩০টি আবেদন গ্রহণ গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে বিএনপির একাংশের শুভেচ্ছা বিনিময়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও সংবর্ধনা

নেত্রকোনার পূর্বধলা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুরে সাব-রেজিস্ট্রি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে বিজয়ী ৯টি পদের কর্মকর্তাদের এ শপথবাক্য পাঠ করানো হয়।
​

পবিত্র কুরআন তিলাওয়াতের পর নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি সাব-রেজিস্ট্রার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। শপথগ্রহণ শেষে বিজয়ীদের ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

​শপথ ও সংবর্ধনা নেওয়া কর্মকর্তারা হলেন— সভাপতি মো. আব্দুস ছোবান, সাধারণ সম্পাদক শামীম আহমদ মিজান, সহসভাপতি আব্দুল ছাত্তার, সহসম্পাদক মো. আব্দুল গণি সরকার, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন সেলিম, কোষাধ্যক্ষ মো. রহমত উল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল মালেক, মো. হুমায়ুন কবির ও মো. আব্দুল কুদ্দুস।
​

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, মো. সেলিম উদ্দিন ও আশরাফ উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সদস্য মঞ্জুরুল ইসলাম ও সিরাজুল ইসলাম এবং উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আবুল কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী

পূর্বধলায় দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও সংবর্ধনা

আপডেট সময় ০৯:৪৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬