ময়মনসিংহ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নালিতাবাড়ীতে ভাতিজার আঘাতে চিকিৎসাধীন চাচার মৃত্যু ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত বলে মন্তব্য করেছেন স্পিকার ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ করতে হবে জানিয়েছে ঢাবি ছাত্রদল ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ জানিয়েছেন মাহদী আমিন দেশ সংকটে পড়লেই মানুষ তা উত্তরণের দায়িত্ব বিএনপির ওপর দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী বান্দরবান পার্বত্য জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত আগের বছরের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম বললেন স্থানীয় সরকারমন্ত্রী আসিফ মাহমুদের অবস্থা এখন, ‘চোরের মায়ের বড় গলা’ বলে মন্তব্য করেছেন রাশেদ খান ​ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় কাল: আদালত চত্বরে কড়া নিরাপত্তা রাষ্ট্রপতি মির্জা ফখরুল মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নরসিংদীর মাধবদীতে ডাকাতের কোপে নিহত ১; ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন

নরসিংদীর মাধবদী থানা নুরালাপুর ইউনিয়ন বলভদ্রর্দী গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের এলোপাতাড়ি কুপে শাহজাহান (৫৬) নামে একব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়। অদ্য ১৭  জুলাই শুক্রবার ২০২৬ ইং দিবাগত রাতে মাধবদী থানা নুরালাপুর ইউনিয়ন এর বলভদ্রর্দী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে মাধবদী থানা নুরালাপুর ইউনিয়ন এর বলভদ্রর্দী গ্রামের বাসিন্দা মিলন মিয়ার বসতঘরে একদল সশস্ত্র মুখোশধারী ডাকাত প্রবেশ করে।

ডাকাত ঢোকার বিষয়টি টের পেয়ে মিলন কৌশলে মুঠোফোনে তার ভাইকে বিষয়টি জানান। পরে বড় ভাই শাজাহান ও তার ছেলে সুরুজ মিয়া দ্রুত মিলন এর ঘরের দিকে ছুটে যেতে চাইলে আগে থেকে ওৎ পেতে থাকা ডাকাত দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তাদের দুজনকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর আহত করলে শাজাহান ঘটনাস্থলেই প্রাণ হারান। অপরদিকে সুরুজ মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ডাকাত দল মিলন ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে ঘর থেকে নগদ ৪ লক্ষ টাকা এবং মূল্যবান স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন ।পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান শুরু করেছেন বলে জানা যায়।১৭ জুলাই গভীর রাতে মাধবদী থানাধীন বলভদ্রর্দী এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় অদ্য ১৮ জুলাই ২০২৬ ইং ঘটনাস্থল পরিদর্শন করেন নরসিংদীর পুলিশ সুপার,মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক ।

ডাকাতি ও হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত আসামীদের অবস্থান সনাক্ত পূর্বক দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন তিনি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আশিকুর রহমান,
অফিসার ইনচার্জ, মাধবদী থানাসহ মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ীতে ভাতিজার আঘাতে চিকিৎসাধীন চাচার মৃত্যু

নরসিংদীর মাধবদীতে ডাকাতের কোপে নিহত ১; ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন

আপডেট সময় ১০:১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬