ময়মনসিংহ , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চলছে একনেক সভা, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ৪৮ ঘণ্টার হরতালের ডাক ফটিকছড়িতে ​গ্যাসের তীব্র হাহাকার: ফিলিং স্টেশনগুলোতে গাড়ি দীর্ঘ সারিতে জাতিসংঘের গুরুত্বপূর্ণ সড়ক নিরাপত্তা প্যানেলের যৌথ-সভাপতি রবিউল আলম শাবিপ্রবিতে কঠোর পদক্ষেপ: শিক্ষার্থীকে মারধরের দায়ে ২ ছাত্রদল নেতা বহিষ্কার ও নিষিদ্ধ বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সৌভাগ্যবান কারা? শম্ভুগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দুই নারীসহ ৩ জনের মৃত্যু সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি অনুমোদন ট্রাম্পের: মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ স্থানীয় সরকার নির্বাচন: এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও খেলাপিদের প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের প্রস্তাব ইসির আলীকদমে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বান্দরবানের তুমব্রুতে বিএনপিনেতা জাবেদ রেজার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

বান্দরবানের তুমব্রু সীমান্তে বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে দিনব্যাপী ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দিনব্যাপী এ ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যাকবলিত মানুষের মাঝে এসব সহায়তা পৌঁছে দেন বান্দরবান জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজা।

ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জাবেদ রেজা বলেন, “সীমান্তবর্তী এই প্রত্যন্ত এলাকার মানুষ প্রাকৃতিক দুর্যোগের কারণে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। দুঃসময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আছি এবং এই সহায়তা অব্যাহত থাকবে।”

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বান্দরবান জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এর মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, সদস্য আরেফউল্লাহ ছোটন ও বিএনপি নেতা এম আইয়ুব খান।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলীম বাহাদুর, যুগ্ম সম্পাদক নুরুল আবছার সোহেল, উপজেলা যুবদলের সদস্যসচিব আবু কায়ছার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুল হক জিয়া, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাচ্চু এবং সদর উপজেলা জাসাসের আহ্বায়ক মোহাম্মদ বেলালসহ স্থানীয় ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানে স্থানীয় দুস্থ ও বন্যাকবলিত পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ত্রাণসামগ্রী তুলে দেন অতিথিরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলছে একনেক সভা, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

বান্দরবানের তুমব্রুতে বিএনপিনেতা জাবেদ রেজার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

আপডেট সময় ১০:২৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬