ময়মনসিংহ , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নলছিটির বিভিন্ন খাল-বিলে অবাধে চলছে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পরকীয়া প্রেমের চরম পরিণতি: চাচিকে নিয়ে পালালো ভাতিজা, থানায় আইনি পদক্ষেপ পূর্বধলায় বিএনপি নেতা মোবারক তালুকদারের ১ম মৃত্যুবার্ষিকী পালিত ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ জানিয়েছেন তাহেরী চলছে একনেক সভা, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ৪৮ ঘণ্টার হরতালের ডাক ফটিকছড়িতে ​গ্যাসের তীব্র হাহাকার: ফিলিং স্টেশনগুলোতে গাড়ি দীর্ঘ সারিতে জাতিসংঘের গুরুত্বপূর্ণ সড়ক নিরাপত্তা প্যানেলের যৌথ-সভাপতি রবিউল আলম শাবিপ্রবিতে কঠোর পদক্ষেপ: শিক্ষার্থীকে মারধরের দায়ে ২ ছাত্রদল নেতা বহিষ্কার ও নিষিদ্ধ বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সৌভাগ্যবান কারা?
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জাতিসংঘের গুরুত্বপূর্ণ সড়ক নিরাপত্তা প্যানেলের যৌথ-সভাপতি রবিউল আলম

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ-সভাপতির দায়িত্ব পালন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আহতের সংখ্যা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান, সমন্বিত বাস্তবায়ন এবং জবাবদিহিতা জোরদারের আহ্বান জানান তিনি।

বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আহতের সংখ্যা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান, সমন্বিত বাস্তবায়ন এবং জবাবদিহিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

গত মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের সড়ক নিরাপত্তা উন্নয়নে নেতৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতির অংশ হিসেবে যৌথ-সভাপতির দায়িত্ব পালনকালে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলাই যথেষ্ট নয়; সড়ক পরিবহন ব্যবস্থার প্রতিটি স্তরে সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

শেখ রবিউল আলম আরও বলেন, স্থানীয় সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ, শিক্ষাবিদ এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ সড়ক নিরাপত্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এসব উদ্যোগকে অবশ্যই শক্তিশালী সরকারি নেতৃত্ব, কার্যকর সমন্বয় এবং জবাবদিহিতার কাঠামোর আওতায় পরিচালিত হতে হবে।

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়নবিষয়ক জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নলছিটির বিভিন্ন খাল-বিলে অবাধে চলছে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল

জাতিসংঘের গুরুত্বপূর্ণ সড়ক নিরাপত্তা প্যানেলের যৌথ-সভাপতি রবিউল আলম

আপডেট সময় ১২:২২:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬