ময়মনসিংহ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন, এতে সরকারের করার কিছু নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী তীব্র খাদ্য ঝুঁকিতে পড়বে বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ জানিয়েছে ডব্লিউএফপি চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা কবে: শিক্ষামন্ত্রী ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্যের মিল নেই বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার নেত্রকোনা সদর ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে চায় বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান দলীয় বহিষ্কারেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নয় জানিয়েছেন ইসি মাছউদ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে পৌঁছেছে ৩৬.৪৭ বিলিয়ন ডলারে জিয়াউর রহমান হত্যা মামলা: ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের আসামি মোজাফফর ​ভাইস অ্যাডমিরাল র‍্যাঙ্ক ব্যাজ পেলেন নতুন নৌবাহিনী প্রধান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দুর্গাপুরে পিআইবির ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই’ বিষয়ক প্রশিক্ষণ শুরু

নেত্রকোণার দুর্গাপুরে স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা এবং আধুনিক সাংবাদিকতার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ’ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

​প্রধান অতিথির বক্তব্যে (ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল) বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর গণমাধ্যমে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের বিকল্প নেই। প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সাংবাদিকদের প্রতিনিয়ত নতুন দক্ষতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।

​অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ফ্যাক্ট-চেকিং এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, অপতথ্য ও গুজব প্রতিরোধ এবং প্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতায় প্রথাগত ধারার বাইরে এসে স্থানীয় সাংবাদিকদের দক্ষ করে তুলতে এ প্রশিক্ষণ বড় ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

​তিন দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণে দুর্গাপুর উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন, এতে সরকারের করার কিছু নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্গাপুরে পিআইবির ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই’ বিষয়ক প্রশিক্ষণ শুরু

আপডেট সময় ১০:১৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬