———– ✍️ নজরুল ইসলাম
মিছিলে মিছিলে প্রকম্পিত রাজপথ
প্রখর রোদে দাঁড়িয়ে একটা পাউরুটি
জনসভায় দাঁড়িয়ে তোমার কত-শত বুলি
আমার চিতিয়ে ধরা বুকে আঘাতের পর আঘাত
অবশেষে ক্লান্ত দেহে একরাশ হতাশায়
পায়ে হেঁটে বাড়ি আসা।
তোমার গগনবিদারী অট্টহাসি
হাতে শরাবের রঙিন বোতল
হেলে দুলে বাইজি’র নাচ
লাল নীল আলোতে বেসামাল আনন্দ
কাগজের টাকা বাতাসে উড়াও
তবুও তুমি চারদিকে বাহ্ বা মারহাবা’য় পাও।
দখলদারিত্বে পঞ্চ ধারে তোমার কালো থাবা
কার আছে এমন সাধ্য, এমন দুঃসাহসিক কেবা
সাদা পোশাকে আবৃত তোমার সুন্দর দেহ
ভিতরে অন্ধকারাচ্ছন্ন তুমি এ খবর কি রাখিয়াছে কেহ্
আমার বিদীর্ণ বুকে হতাশার ছাপ
তোমার হাতে দামী কপি’র কাপ।
দখলদারিত্বে মাছ জলের বুকে
বিচরণ অবাধে সীমিত ক্ষমতায়
বেলা শেষে আমার আহার!
গাছের ছায়ায় তৃষ্ণা মেটায় পথিক
তবুও বিদায় ক্ষনে ডাল ভাঙে
বৃক্ষের বিদীর্ণ বুকে শুধুই নীরবতা।

মোঃ নজরুল ইসলাম 



















