ময়মনসিংহ , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে জেলা পুলিশের মতবিনিময় সভা রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: প্রাইভেট কারসহ ১৮১ বোতল ভারতীয় সিরাপ জব্দ গ্যাস সংকটের সুযোগে সিলিন্ডার বাণিজ্য, ক্রেতাদের কাছ থেকে বাড়তি ৩০০–৪০০ টাকা আদায়ের অভিযোগ পোড়াগাঁও সীমান্তে ৯০ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার, যুবক গ্রেপ্তার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গোৎসবকে ঘিরে নালিতাবাড়ীর পূজা মণ্ডপগুলোতে সরকারি সহায়তা পবিত্র মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা: তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাল বাংলাদেশ অন্যায়ের প্রতিবাদ করে জনগণের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহের গৌরীপুর পৌর বিএনপি কার্যালয় পরিদর্শন ও চা চক্র অনুষ্ঠিত পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
দাবি আদায় না হলে অনশন

সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা, নজরুল বিশ্ববিদ্যালয় !

বিভাগের নাম পরিবর্তন ও অনুষদ স্থানান্তরের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। আজ শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা চলাকালে প্রশাসনিক ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রয়োজনে অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো-বিভাগের নাম পরিবর্তন করে ‘কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড ফিল্ম’ করা এবং বিভাগটিকে কলা অনুষদ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদে স্থানান্তর করা।

এর আগে, একই দাবিতে গত বুধবার ও বৃহস্পতিবার বিভাগের ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় ক্লাস ও পরীক্ষা বর্জন করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এক বছরেরও বেশি সময় ধরে তারা এ দুই দাবি জানিয়ে আসছেন। বিষয়টি পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্তে গঠিত পাঁচ সদস্যের কমিটি বিভাগের নাম পরিবর্তন ও অনুষদ স্থানান্তরের পক্ষে সুপারিশ করেছে। শনিবারের সিন্ডিকেট সভায় এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্তের প্রত্যাশায় প্রশাসনিক ভবনের নিচে অবস্থান নিয়েছেন তারা।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসার পরও এর চূড়ান্ত বাস্তবায়ন হয়নি। কমিটির সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন এবং প্রয়োজনে অনশনে বসবেন বলেও জানান আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের দাবি, বিভাগের পাঠ্যক্রমে কমিউনিকেশন, মিডিয়া ও ফিল্ম-সংশ্লিষ্ট বিষয় পড়ানো হলেও বর্তমান নামের মধ্যে ‘কমিউনিকেশন’ শব্দটি নেই। এতে উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে নিজেদের একাডেমিক পরিচয় তুলে ধরতে সমস্যায় পড়তে হয়। নাম পরিবর্তন করা হলে বিভাগের পাঠ্যক্রম ও একাডেমিক পরিচয়ের মধ্যে আরও সামঞ্জস্য তৈরি হবে বলে মনে করেন তারা।

এ ছাড়া ফিল্ম, মিডিয়া ও কমিউনিকেশন সামাজিক বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয়ের সঙ্গে সম্পর্কিত হওয়ায় বিভাগটিকে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের মতে, এতে উচ্চশিক্ষা ও পেশাগত ক্ষেত্রে বিভাগের পরিচয় আরও স্পষ্ট হবে।

বিভাগীয় সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বরে শিক্ষার্থীরা এ দুই দাবিতে স্মারকলিপি দেন। পরে বিভাগের ১২৯তম একাডেমিক কমিটির সভায় নাম ও অনুষদ পরিবর্তনের বিষয়ে সুপারিশ করা হয়। ২০২৫ সালের নভেম্বরে সিন্ডিকেটের সিদ্ধান্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। পরবর্তী সময়ে কমিটির প্রতিবেদনের ভিত্তিতে চলতি বছরের ৯ জানুয়ারি বিভাগের নাম পরিবর্তন ও সামাজিক বিজ্ঞান অনুষদে স্থানান্তরের প্রাথমিক সুপারিশ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এর আগে জানিয়েছিলেন, বিভাগের নাম ও অনুষদ পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত সিন্ডিকেটে নেওয়া হবে। বিষয়টি তাঁর একক সিদ্ধান্তে বাস্তবায়ন সম্ভব নয়; এ জন্য সিন্ডিকেটের অনুমোদন প্রয়োজন।

শনিবার সিন্ডিকেট সভা চলাকালে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে বিভাগের নাম পরিবর্তন ও অনুষদ স্থানান্তরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে জেলা পুলিশের মতবিনিময় সভা

দাবি আদায় না হলে অনশন

সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা, নজরুল বিশ্ববিদ্যালয় !

আপডেট সময় ১১:৩৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬