ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নির্যাতিত নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে ‘মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র’ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি, ১৬৬ জনকে আর্থিক সহায়তা নেত্রকোণায় জেলা প্রশাসকের গণশুনানি, প্রতিবন্ধী নাগরিককে হুইলচেয়ার প্রদান নেত্রকোনার পাহাড়ি জনগোষ্ঠীর জীবন: প্রতিদিনের সংগ্রাম, অনিশ্চিত ভবিষ্যৎ সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি পূর্বধলায় তিন গ্রুপে বিভক্ত হয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসূচিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু ২৯ অক্টোবর: সংবাদ সম্মেলনে তথ্য পূর্বধলায় তিন গ্রুপে বিভক্ত হয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ২৮ অক্টোবর, দুঃসাহসী পুলিশ কর্মকর্তা সার্জেন্ট আহাদের ২৭তম মৃত্যুবার্ষিকী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

২৮ অক্টোবর, দুঃসাহসী পুলিশ কর্মকর্তা সার্জেন্ট আহাদের ২৭তম মৃত্যুবার্ষিকী

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

গত ২৮ অক্টোবর, দুঃসাহসী পুলিশ কর্মকর্তা সার্জেন্ট আহাদের ২৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৯ সালের এই দিনে ঢাকার মতিঝিলে ছিনতাইকারীদের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের নির্মম আঘাতে প্রাণ হারান তিনি।

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের আমবাগান মহল্লার আব্দুল আলী ও আমেনা খাতুনের সন্তান সার্জেন্ট আহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর বাংলাদেশ পুলিশে যোগ দেন। সততা, নিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ ১৯৯২ সালে তিনি পিপিএম পদক লাভ করেন। মৃত্যুর পরও তাঁকে মরণোত্তর পিপিএম পদকে ভূষিত করা হয়।

তাঁর স্মৃতি ধরে রাখতে ঢাকার গুলিস্তানে ‘সার্জেন্ট আহাদ পুলিশ বক্স’ এবং নালিতাবাড়ীতে ‘সার্জেন্ট আহাদ স্মৃতি প্রাঙ্গণ’ প্রতিষ্ঠা করা হয়েছে। এ ছাড়া তাঁর স্মরণে চালু রয়েছে স্মৃতি বৃত্তিসহ বিভিন্ন উদ্যোগ।

সার্জেন্ট আহাদের আত্মত্যাগ আজও মানুষের হৃদয়ে অমলিন। অপরাধের বিরুদ্ধে আপসহীন অবস্থান, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে তিনি বেঁচে আছেন মানুষের স্মৃতিতে।

উল্লেখ্য, সার্জেন্ট আহাদের ছোট ভাই সিনিয়র সহকারী পুলিশ সুপার আসলাম ইকবালও ২০১৮ সালে চট্টগ্রামের কাপ্তাই সার্কেলে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করেন। তাঁর বড় ভাই এম এ হান্নান আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক এবং আরেক ভাই এম এ হাকাম হীরা বাংলাভিশনের শেরপুর জেলা প্রতিনিধি।
সার্জেন্ট আহাদ পরিবার নালিতাবাড়ি মানুষের কাছে গৌরবের।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্যাতিত নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে ‘মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র’

২৮ অক্টোবর, দুঃসাহসী পুলিশ কর্মকর্তা সার্জেন্ট আহাদের ২৭তম মৃত্যুবার্ষিকী

আপডেট সময় ০৯:৫১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬