ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নির্যাতিত নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে ‘মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র’ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি, ১৬৬ জনকে আর্থিক সহায়তা নেত্রকোণায় জেলা প্রশাসকের গণশুনানি, প্রতিবন্ধী নাগরিককে হুইলচেয়ার প্রদান নেত্রকোনার পাহাড়ি জনগোষ্ঠীর জীবন: প্রতিদিনের সংগ্রাম, অনিশ্চিত ভবিষ্যৎ সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি পূর্বধলায় তিন গ্রুপে বিভক্ত হয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসূচিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু ২৯ অক্টোবর: সংবাদ সম্মেলনে তথ্য পূর্বধলায় তিন গ্রুপে বিভক্ত হয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ২৮ অক্টোবর, দুঃসাহসী পুলিশ কর্মকর্তা সার্জেন্ট আহাদের ২৭তম মৃত্যুবার্ষিকী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় তিন গ্রুপে বিভক্ত হয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নেত্রকোনার পূর্বধলায় পৃথক তিনটি স্থানে তিন গ্রুপে বিভক্ত হয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন দলটির নেতাকর্মীরা। বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি পালন করা হয়। একই দিনে বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতেও একটি র‍্যালি বের করা হয়।

প্রথমে সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা হেলিপ্যাড মাঠ থেকে একটি র‍্যালি বের হয়ে পূর্বধলা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনসুর আজাদ খোকন আকন্দের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সদস্য সচিব নাজমুল হুদা ফিরোজ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ বাবুল আলম তালুকদার, জেলা বিএনপির সাবেক নেতা আব্দুর রহিম তালুকদার, বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, ফকির সাইয়েদ আল মামুন শহীদ, আনোয়ারুল ইসলাম আনার, হাবিবুর রহমান হাবিব, আব্দুল হাসনাত বেপারী ও আব্দুল গফুরসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে বেলা ১২টার দিকে উপজেলার জামতলা বাজারের গরুর হাট এলাকা থেকে আরেকটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পূর্বধলা বাজার প্রদক্ষিণ শেষে জামতলায় ফিরে শেষ হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মাহাবুব তালুকদারের সঞ্চালনায় সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আক্তার।

এ কর্মসূচিতে যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল হেলাল হেলালি, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সুমন ফকির, সভাপতি মতিউর রহমান মাস্টার, খুরাম খান, জজ মিয়া ও যুবনেতা আব্রাহাম লিংকনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, পূর্বধলা রেলওয়ে স্টেশন বাজারে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পৃথক কর্মসূচি পালন করেন যুবদলের আরেকটি অংশের নেতাকর্মীরা। সেখান থেকে বের হওয়া র‍্যালিটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ কর্মসূচিতে যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ তালুকদার ও আসাদুজ্জামান জামান ডানোর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব এ এস এম শহিদুল্লাহ ইমরান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমাদ আলী, এম এ মান্নান, হাজী আব্দুল গনি ও আব্দুর রশিদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ ছাড়া বেলা ১১টার দিকে খাদ্যগুদাম রোডের মোড় থেকে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আরেকটি র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

একই দিনে পৃথক তিনটি স্থানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনকে কেন্দ্র করে পূর্বধলায় বিএনপির অভ্যন্তরীণ বিভাজনের চিত্র সামনে এসেছে। দলীয় নেতাকর্মীদের একাংশ পৃথকভাবে কর্মসূচি পালন করায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্যাতিত নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে ‘মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র’

পূর্বধলায় তিন গ্রুপে বিভক্ত হয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট সময় ১০:১১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬