ময়মনসিংহ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান পূর্বধলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক পূর্বধলায় ২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ, উদ্যোগ এমপি মানসুরা আলমের বিরামপুরে ঐতিহ্যের হাডুডু খেলা ঘিরে উৎসবের আমেজ, মাঠে নামছে ৮ দল চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ ​চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় জেলা পরিষদের মশারি বিতরণ ফুলপুরে সরকারি দপ্তর পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ শেরপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার রেলস্টেশন বস্তিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এ সময় তাদের কাছ থেকে তিনটি ককটেল ও একটি রামদা উদ্ধার করা হয়।
​

গত সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রেলস্টেশন বস্তি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর টেকনিক্যাল মোড় এলাকার মৃত সাদ আক্কাছ আলী নোমানের ছেলে মো. মাসুম আলী (৩০) এবং একই এলাকার মো. মেজর আলীর ছেলে মো. মেহেদী হাসান (২৮)।

​এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপারেশন দল জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে রেলস্টেশন বস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এমন খবরের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে সংঘর্ষে জড়িত ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

​পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে মাসুম আলীর দেখানো মতে একটি সাদা প্লাস্টিকের বালতির ভেতর থেকে কালো কসটেপে মোড়ানো তিনটি তাজা ককটেল উদ্ধার করা হয়। এছাড়া মেহেদী হাসানের ডান হাত থেকে একটি কাঠের হাতলযুক্ত রামদা জব্দ করা হয়।​এসআরবি সূত্র জানায়, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি এবং উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ০৯:৫৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬