ময়মনসিংহ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান পূর্বধলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক পূর্বধলায় ২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ, উদ্যোগ এমপি মানসুরা আলমের বিরামপুরে ঐতিহ্যের হাডুডু খেলা ঘিরে উৎসবের আমেজ, মাঠে নামছে ৮ দল চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ ​চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় জেলা পরিষদের মশারি বিতরণ ফুলপুরে সরকারি দপ্তর পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ শেরপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহে নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নেত্রকোনার পূর্বধলায় মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

গত সোমবার ও মঙ্গলবার (২ ও ৩ নভেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। তিনি তথ্য সংগ্রহের ক্ষেত্রে দায়িত্বশীলতা, সতর্কতা ও সঠিক তথ্য যাচাইয়ের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫৫ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষনের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে বাকি কর্মীদের প্রশিক্ষণও দ্রুত সম্পন্ন করা হবে।

ইতোমধ্যে উপজেলার মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।
তথ্য সংগ্রহের সুবিধার্থে সংশ্লিষ্ট পরিবারগুলোকে প্রাপ্তবয়স্ক সদস্যদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), শিশুদের জন্মনিবন্ধন সনদ এবং একটি সচল মোবাইল নম্বর প্রস্তুত রাখার অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পূর্বধলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

আপডেট সময় ১০:১৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬