ময়মনসিংহের হালুয়াঘাট থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। গত মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) তিনি হালুয়াঘাট থানা পরিদর্শন করেন।পরিদর্শনকালে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন।
এ সময় পুলিশ সুপার থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য উপস্থিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, থানা ও সার্কেল অফিসকে সেবামুখী প্রতিষ্ঠান এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে পুলিশ সদস্যদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালন করতে হবে।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পর্যালোচনা করেন। পাশাপাশি থানার মালখানা, হাজতখানা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মামলার অগ্রগতি, সেবার মান এবং সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।এ সময় হালুয়াঘাট থানায় কর্মরত বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার 


















