ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, ৯৯ জন পেলেন আর্থিক সহায়তা পূর্বধলায় শিক্ষকদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, অস্ত্রের মুখে পদত্যাগের দাবি নাকচ বিএনপি নেতা সেলিম উদ্দিনের শার্শায় গোগা সীমান্তে বিজিবির অভিযান: ৪৮৬ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার গাজীপুরে শ্রমিক আন্দোলনে নতুন উত্তেজনা, দিনভর সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত ব্রজগোপালকে আহ্বায়ক ও রতীশকে সদস্য সচিব করে সুনামগঞ্জ পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন নেত্রকোণায় ওয়েসিস-বিয়াম ল্যাবরেটরি স্কুলে পাঁচটি ক্লাবের যাত্রা শুরু, উদ্বোধন করলেন জেলা প্রশাসক সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে ময়মনসিংহ প্রজন্ম দলের দোয়া ও খাবার বিতরণ ময়মনসিংহে ‘নাগরিকতা’র উদ্যোগে নাগরিক অংশগ্রহণে সংলাপ অনুস্ঠিত ​পূর্বধলায় মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​পূর্বধলায় মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নেত্রকোনার পূর্বধলা প্রেস ক্লাব মিলনায়তনে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর ২০২৬, বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পূর্বধলা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মো. সেলিম উদ্দিন এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. সেলিম উদ্দিন জানান, গত ১ নভেম্বর ২০২৬ তারিখে কালদোয়ার কুমারখালী বাজারস্থ মসজিদে মাগরিবের নামাজ পড়ে তিনি আল-আহ্মান অটো রাইস মিলের অফিসে যান। সেখানে পূর্বধলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সবাইকে চা খাওয়ার আমন্ত্রণ জানালে তারা জানান যে ইতোমধ্যে চা খাওয়া হয়েছে। সে সময় হোগলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলাম তাকে জানান যে তাকে ওই বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে নিয়োগ করা হয়েছে, অথচ তিনি উক্ত বিদ্যালয়ের সবচেয়ে জুনিয়র সহকারী শিক্ষক এবং আগামী ২ নভেম্বর শিক্ষা বোর্ডে পদত্যাগপত্র জমা দেবেন। তখন এটি তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানান মো. আমিনুল ইসলাম।

​লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, অত্যন্ত দুঃখের বিষয় যে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিনুল ইসলামের দেওয়া একটি ভিডিও বক্তব্যে প্রচার করা হয় যে— সেলিম উদ্দিনসহ উপস্থিত শিক্ষকগণ তাকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়েছেন। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। পরবর্তীতে জানা যায়, আমিনুল ইসলাম ও অন্যান্য শিক্ষকদের জড়িয়ে থানায় একটি মিথ্যা অভিযোগও করা হয়েছে।
​

বোর্ড থেকে সংগৃহীত পদত্যাগপত্রে দেখা যায়, মো. আমিনুল ইসলাম গত ২ নভেম্বর ২০২৬ তারিখে স্বাক্ষর করে ৩ নভেম্বর বোর্ডে জমা দিয়েছেন। এতে প্রমাণিত হয় যে, তিনি মিথ্যা ও ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে শিক্ষকগণের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন, যা মো. সেলিম উদ্দিনসহ অন্যান্য শিক্ষকদের সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়িক মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।

​সংবাদ সম্মেলনে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং প্রকৃত ঘটনা গণমাধ্যমে তুলে ধরার জন্য অনুরোধ করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকির যুগ্ম আহবায়ক সাইদ আল-মামুন শহীদ ফকির, যুগ্ন আহ্বায়ক সেলিম উদ্দিন, যুগ্ন আহবায়ক সালাহউদ্দিন নওয়াব যুগ্ম আহবায়ক হাসনাত ব্যাপারী, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম তাং, উপজেলা মৎস দলের সভাপতি আবুল কাশেম সহ বিভিন্ন প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক

​পূর্বধলায় মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৯:৪২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬