ময়মনসিংহ , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বগুড়ায় জেলা পুলিশের গ্র্যান্ড মাস্টার প্যারেড পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি, অনুষ্ঠিত বিশেষ কল্যাণ ও আইনশৃঙ্খলা সভা বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় হঠাৎ পরিদর্শনে ডিসি আল মামুন মিয়া পূর্ব আধার মানিক খ্যাতিপাড়া মানিক বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান সম্পন্ন আলোচিত ক্লুলেস মামলার রহস্য উদ্‌ঘাটন ও দ্রুত আসামি গ্রেপ্তার, কোতোয়ালী মডেল থানা পুলিশের টিমকে বিশেষ পুরস্কার প্রদান শেরপুরে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক, একটিতে শিক্ষার্থী উপস্থিতি মাত্র ২০ শতাংশ রংপুরের নোহালী ইউনিয়নে জেলা প্রশাসকের পরিদর্শন, শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় নেত্রকোনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে অংশীজনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না বলেছেন জামায়াত আমির
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঢাকা জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য জনাব সুলতান সালাউদ্দিন টুকু। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। এ সময় সংসদ সদস্যবৃন্দসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব শামীমা পারভীন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের চলমান কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি আরও জানান, বিশেষ করে সাভার, আশুলিয়া ও ইপিজেড শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিরসন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে।

এ ছাড়া মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ দমন, কিশোর অপরাধ ও মব ভায়োলেন্স প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।

তিনি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় ঢাকা জেলা পুলিশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ ও কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১২:০০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬