আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং আধুনিক পর্যটন নগরী ত্রিশাল বিনির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে যোগ দিতে এসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি ত্রিশালে পৌঁছালে তাঁকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
এরপর সকালে মন্ত্রী মহোদয়কে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য ডা: মোঃ মাহাবুবুর রহমান, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুরসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উপজেলা প্রশাসনের আয়োজনে রাশেদুল ইসলাম কনফারেন্স হলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাননীয় সংসদ সদস্য জনাব ডা: মোঃ মাহাবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত ত্রিশালকে একটি আধুনিক ও পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার ব্যাপারে তাঁর আশাবাদ ব্যক্ত করেন এবং আন্তর্জাতিক বিমানবন্দর সংক্রান্ত সম্ভাবনাময় বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টদের সাথে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিফাত উজ জামান স্টাফ রিপোর্টার 
























