ময়মনসিংহ , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাইবান্ধায় ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নবীনগরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ১ বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা ​যশোরে ভৈরব নদ পরিষ্কারে তরুণ চিকিৎসক ডা. ঊষার মানবিক উদ্যোগ: প্রশাসনের নীরবতা ও নাগরিক প্রশ্ন জয়পুরহাট ও দিনাজপুরে বিজিবি-পুলিশের যৌথ অভিযান: ১৩০ কেজি প্রত্নতাত্ত্বিক পাথরসহ আটক ১ পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার পূর্বধলা বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন ধামইরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সূর্য পূজা অনুষ্ঠিত শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জয়পুরহাট ও দিনাজপুরে বিজিবি-পুলিশের যৌথ অভিযান: ১৩০ কেজি প্রত্নতাত্ত্বিক পাথরসহ আটক ১

​দিনাজপুরের ঘোড়াঘাটে যৌথ অভিযান চালিয়ে প্রায় ৮৫ লাখ টাকা মূল্যের ১৩০ কেজি ওজনের বিভিন্ন প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করেছে জয়পুরহাট ২০ বিজিবি ও থানা পুলিশ। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
​

গত রোববার (১৬ নভেম্বর) ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে বিজিবির ৩০ সদস্যের একটি দল ঘোড়াঘাট থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে। রানীগঞ্জ সংলগ্ন পীরগঞ্জ-ঘোড়াঘাট সীমানার ছত্রা বাজারের পাশের একটি টিনের ঘরে তল্লাশি চালিয়ে এই প্রাচীন পাথরগুলো উদ্ধার করা হয়।

​উদ্ধার করা প্রত্নতাত্ত্বিক পাথরের মধ্যে রয়েছে—
​৯০ কেজি ওজনের বেলে পাথরের শিলাখণ্ড,
​২০ কেজি ওজনের কষ্টিপাথরের খণ্ডাংশ এবং
​২০ কেজি ওজনের শিবলিঙ্গের খণ্ডাংশ। সব মিলিয়ে উদ্ধার করা পাথরগুলোর মোট ওজন ১৩০ কেজি।
​এ ঘটনায় আটক ব্যক্তির নাম মো. মোমিন ইসলাম (৪৪)। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার কাংগুরপাড়া গ্রামের বাসিন্দা।
​বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তিকে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা শেষে পীরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অন্যদিকে, উদ্ধার হওয়া পাথরগুলোর সঠিক প্রত্নতাত্ত্বিক পরিচয় ও ঐতিহাসিক গুরুত্ব যাচাইয়ের জন্য নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাট ও দিনাজপুরে বিজিবি-পুলিশের যৌথ অভিযান: ১৩০ কেজি প্রত্নতাত্ত্বিক পাথরসহ আটক ১

আপডেট সময় ০১:৩০:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬