ময়মনসিংহ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে নারী উদ্যোক্তার গরুর খামার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কাঁঠালিয়া থানায় নবাগত ওসি মেহেদী হাসানের যোগদান ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযান: ভারতীয় ট্রাকসহ ৩৬ মোবাইল ও চালক আটক ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি ঘিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, রাতে জরুরি সিন্ডিকেট সভা উপাচার্যসহ কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ, ক্যাম্পাসে পাল্টাপাল্টি কর্মসূচি শার্শায় গোগা সীমান্তে বিজিবি’র অভিযানে ২২০ বোতল উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল জব্দ যশোর জেলা আইনজীবী সমিতির কার্যক্রমে ডিজিটাল যুগের সূচনা গাইবান্ধায় ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নবীনগরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ১ বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেরপুরে নারী উদ্যোক্তার গরুর খামার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

শেরপুরের শ্রীবরদী উপজেলায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ঋণ সহায়তায় গড়ে ওঠা এক সফল নারী উদ্যোক্তার গরুর খামার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্‌ ফরিদা ইয়াসমিন। এ সময় তিনি শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদও পরিদর্শন করেন।

গত সোমবার (১৬ নভেম্বর ২০২৬) শ্রীবরদী উপজেলার আটাকান্দা গ্রামে নারী উদ্যোক্তা আজেদা বেগমের গরুর খামার পরিদর্শনকালে জেলা প্রশাসক তাঁর উদ্যোক্তা হয়ে ওঠার সফলতার গল্প শোনেন। মাত্র একটি গরু ও দুই লাখ টাকা ঋণ নিয়ে যাত্রা শুরু করা আজেদা বেগমের খামারে বর্তমানে দেশি-বিদেশি জাতের প্রায় ১২টি গরু রয়েছে।

খামারের গরুর বর্জ্য ব্যবহার করে উৎপাদিত বায়োগ্যাস দিয়ে তিনি নিজের পরিবারের রান্নার জ্বালানির চাহিদা পূরণ করছেন। পাশাপাশি উৎপাদিত বায়োগ্যাস নিয়মিত আরও দুই নারীর কাছে বিক্রি করছেন। খামার থেকে অর্জিত আয় ও বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে তিনি আর্থিক সচ্ছলতা অর্জনের পাশাপাশি স্বাবলম্বী হয়েছেন।

এ সময় জেলা প্রশাসক আজেদা বেগমকে তাঁর অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি উপস্থিত এলাকার নারীদের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে এ ধরনের কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন। আগ্রহী নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মাধ্যমে ঋণ সহায়তা দেওয়ার আশ্বাসও প্রদান করেন।

পরে জেলা প্রশাসক শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। ইউনিয়ন পরিষদের পরিচ্ছন্ন, গোছানো ও মনোরম সবুজ পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি নাগরিক সেবার মানের ধারাবাহিকতা বজায় রাখার নির্দেশনা দেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানান।পরিদর্শনকালে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্‌ মনীষা আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিবুল হাসান উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে নারী উদ্যোক্তার গরুর খামার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

শেরপুরে নারী উদ্যোক্তার গরুর খামার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আপডেট সময় ১১:১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬