ময়মনসিংহ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পর্যটনের অপার সম্ভাবনা নিয়ে নতুন করে আশার আলো দেখাচ্ছে নেত্রকোণা আওয়ামী লীগের নামে যেকোনো সাধারণ কর্মসূচিও বেআইনি বলে মন্তব্য করেছেন জাহেদ উর রহমান ভারতের নীরব ভূমিকা আমাদের জন্য শঙ্কার বলেছেন হাসনাত আবদুল্লাহ পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকার পিছপা হয়নি বললেন জোনায়েদ সাকি অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে বললেন জাহেদ উর রহমান সরকারি কর্মচারীদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততা তদারকি হচ্ছে জানিয়েছেন জাহেদ উর রহমান গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে তাদের গ্রেপ্তার করা হবে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল করারও সুযোগ নেই জানিয়েছেন ডা. জাহেদ উর রহমান নালিতাবাড়ীতে দুই মিষ্টির দোকানসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে বললেন জাহেদ উর রহমান

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

অনলাইন পোর্টাল খুলে অন্য গণমাধ্যমের সংবাদ কপি করার প্রবণতার তীব্র সমালোচনা করে অনিবন্ধিত পোর্টালগুলোর বিরুদ্ধে ধাপে ধাপে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে অনিবন্ধিত অনলাইন পোর্টালের মাধ্যমে অপতথ্য ছড়ানো, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ এবং কাউকে সামাজিকভাবে হেয় করার প্রবণতার বিষয়ে সরকারের অবস্থান জানতে চান একজন সাংবাদিক। জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, এখন একটি অনলাইন পোর্টাল খুলে ফেলা হয় এবং অন্যান্য বহু জায়গা থেকে সংবাদ কপি করা হয়। সাংবাদিকতায় এটি করা উচিত নয়। আমরা এটুকু নিশ্চিত করছি, অনিবন্ধিত কোনো প্রতিষ্ঠান আসলে কাজ করতে পারবে না। আমরা ধাপে ধাপে এই প্রক্রিয়ায় ঢুকব এবং ইতিমধ্যে ঢুকছি। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও এ রকম প্রচুর প্রতিষ্ঠান রয়েছে। সবগুলোর বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নেব; এভাবে চলতে পারে না।
অনিবন্ধিত অনেক অনলাইন পোর্টাল নিবন্ধনের জন্য আবেদন করলেও পুলিশ ভেরিফিকেশন, এসবি ও এনএসআইয়ের যাচাই-বাছাই শেষ না হওয়ায় প্রক্রিয়া আটকে থাকার বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, যারা নিবন্ধনের জন্য আবেদন করেছেন, সেখানে হয়তো কিছুটা প্রক্রিয়াগত বিলম্ব হচ্ছে। আমি বিষয়টি নিয়ে সম্প্রতি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। সুতরাং আপনাদের জানাতে পারি, যারা যোগ্য, তাদের নিবন্ধন পেতে খুব বেশি দেরি হবে না।
এ সময় গণমাধ্যমের নীতিমালা প্রণয়নের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, গতকাল তথ্যমন্ত্রী সম্ভবত সংসদে এ বিষয়ে কথা বলেছেন যে, নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এর সর্বশেষ অগ্রগতি হলো—আমরা বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সঙ্গে কথা বলছি। একটি নীতিমালা আসছে, আপনারা নিশ্চিত থাকতে পারেন। তবে এটি চূড়ান্ত হতে আরেকটু সময় লাগবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যটনের অপার সম্ভাবনা নিয়ে নতুন করে আশার আলো দেখাচ্ছে নেত্রকোণা

অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে বললেন জাহেদ উর রহমান

আপডেট সময় ০২:৫৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬