ময়মনসিংহ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনার অতিথপুর রেলস্টেশনে পেট্রোল ঢেলে আগুন, ৪১ সেকেন্ডের ভিডিও ভাইরাল ঢাকা জেলায় টিআরসি নিয়োগের প্রাথমিক বাছাইয়ের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ময়মনসিংহের তিন উপজেলায় মোবাইল কোর্টের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড শেরপুরে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে সহকারী পুলিশ সুপার নজরুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশী আটক “অতিথি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অবিনশ্বর আঠারোবাড়ি, ঈশ্বরগঞ্জ ​ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনকালে যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নেত্রকোণায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত বান্দরবানে ২০২৭ সালের ইউপি নির্বাচন: প্রথম ধাপে ২১ জানুয়ারি ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সরকারি কর্মচারীদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততা তদারকি হচ্ছে জানিয়েছেন জাহেদ উর রহমান

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন কি না, তা সরকারের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে কীভাবে এই তদারকি চালানো হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেননি তিনি।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, এটা ঠিক, বহু বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে বহু মানুষ তাদের সঙ্গে যুক্ত ছিলেন। এটা কোনো সমস্যা নয়, প্রজাতন্ত্রের কর্মচারীরা স্বাভাবিকভাবে কাজও করছেন। কিন্তু চাকরিরত অবস্থায় কেউ যদি নিষিদ্ধ দলটির সঙ্গে যুক্ত থাকেন, তবে সেটা ভয়ংকর কথা। সরকার সেই ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবে।
তদারকির প্রক্রিয়া সম্পর্কে ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, সরকারের নিজস্ব ‘মেকানিজম’ ও প্রচুর হাতিয়ার রয়েছে। সরকার যদি কারও বিষয়ে তথ্য পেতে চায়, তবে তা বের করতে পারে। তবে এই তদারকি ঠিক কীভাবে পরিচালিত হচ্ছে, তা বলা যাবে না বলে স্পষ্ট উল্লেখ করেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনার অতিথপুর রেলস্টেশনে পেট্রোল ঢেলে আগুন, ৪১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

সরকারি কর্মচারীদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততা তদারকি হচ্ছে জানিয়েছেন জাহেদ উর রহমান

আপডেট সময় ০২:৩৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬