ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল শেরপুরে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত নেত্রকোণায় রাজস্ব প্রশাসন, দেওয়ানি মামলা ও নদী রক্ষা কার্যক্রম নিয়ে একাধিক সভা অনুষ্ঠিত পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ১১৯তম বোর্ড সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৫-২০২৬-এর উদ্বোধন, প্রথম দুই ম্যাচে জয়ী ময়মনসিংহ রেঞ্জ ও এসএমপি ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি, মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেরপুরে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:০৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

শেরপুরে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।গত রবিবার (২২ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা ভূমি অফিস, শেরপুর সদর-এর আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মোহাং শওকত রশীদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্‌ ফরিদা ইয়াসমিন।

অনলাইনে যুক্ত হয়ে প্রশিক্ষণার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার এবং ভূমি সংস্কার বোর্ডের সদস্য (প্রশাসন) মো. আবু সাঈদ।

প্রশিক্ষণে আধুনিক ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ভূমি সেবার ডিজিটালাইজেশন, ই-নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়, খতিয়ান ও রেকর্ড ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণ ও বন্দোবস্ত, ভূমি ব্যবস্থাপনায় জালিয়াতি প্রতিরোধ, সরকারি খাসজমি ব্যবস্থাপনা এবং ভূমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি উল্লেখযোগ্য।

এ সময় ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, জনবান্ধব সেবা প্রদান এবং প্রযুক্তির কার্যকর ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং জনগণের জন্য সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড

শেরপুরে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

আপডেট সময় ১১:০৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬