ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ১১৯তম বোর্ড সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৫-২০২৬-এর উদ্বোধন, প্রথম দুই ম্যাচে জয়ী ময়মনসিংহ রেঞ্জ ও এসএমপি ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি, মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ ভূরুঙ্গামারীতে অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ চাঁপাইনবাবগঞ্জে বিসিকের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু নেত্রকোণায় কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৫-২০২৬-এর উদ্বোধন, প্রথম দুই ম্যাচে জয়ী ময়মনসিংহ রেঞ্জ ও এসএমপি

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৫০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৫-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।গত রবিবার (২২ নভেম্বর) ময়মনসিংহ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের আয়োজনে এবং জেলা পুলিশ ময়মনসিংহের ব্যবস্থাপনায় এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বি-গ্রুপের লীগ পর্বের খেলার উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, মানসিক সতেজতা, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে সুস্থ ও কর্মক্ষম জীবনযাপনে অভ্যস্ত হওয়া প্রয়োজন। এ ধরনের প্রতিযোগিতা পুলিশ সদস্যদের মধ্যে সৌহার্দ্য, দলগত চেতনা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।

টুর্নামেন্টে চারটি গ্রুপে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। বি-গ্রুপে রয়েছে ময়মনসিংহ রেঞ্জ, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি), খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ফুটবল দল।

উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ময়মনসিংহ রেঞ্জ ফুটবল দল। শুরু থেকেই আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে এক গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ময়মনসিংহ রেঞ্জ।

দিনের অপর ম্যাচে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ফুটবল দলের বিপক্ষে ২-১ গোলে জয়লাভ করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ফুটবল দল। ম্যাচটি ছিল টানটান উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ময়মনসিংহে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৫-২০২৬-এর উদ্বোধন, প্রথম দুই ম্যাচে জয়ী ময়মনসিংহ রেঞ্জ ও এসএমপি

আপডেট সময় ১০:৫০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬