ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল শেরপুরে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত নেত্রকোণায় রাজস্ব প্রশাসন, দেওয়ানি মামলা ও নদী রক্ষা কার্যক্রম নিয়ে একাধিক সভা অনুষ্ঠিত পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ১১৯তম বোর্ড সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৫-২০২৬-এর উদ্বোধন, প্রথম দুই ম্যাচে জয়ী ময়মনসিংহ রেঞ্জ ও এসএমপি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:২২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর ফলাফল প্রকাশ এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

​জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, অর্থনৈতিক শুমারির মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, শিল্প-কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর প্রকৃত চিত্র উঠে আসে। জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পের বিকাশ এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নির্ভরযোগ্য পরিসংখ্যানের বিকল্প নেই। তাই শুমারির তথ্য সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহারের পাশাপাশি বিএসবিআর হালনাগাদের মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর একটি সমৃদ্ধ ও নির্ভরযোগ্য তথ্যভান্ডার গড়ে তুলতে হবে।
​

সেমিনারে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, দেশের সামগ্রিক অর্থনীতি, উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যের প্রকৃত অবস্থা জানতে অর্থনৈতিক শুমারির গুরুত্ব অপরিসীম। সঠিক পরিসংখ্যান ছাড়া পরিকল্পিত উন্নয়ন ও কার্যকর নীতিনির্ধারণ সম্ভব নয়। শিক্ষা, গবেষণা, শিল্পায়ন ও নতুন উদ্যোক্তা তৈরিতে এ তথ্য বড় ভূমিকা রাখবে। এ জন্য শুমারির তথ্যের যথাযথ প্রচার ও বিএসবিআরকে কার্যকর করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

​বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে শুমারির ফলাফল অবহিতকরণ ও বিএসবিআর সম্পর্কে ধারণা দিতে এ সেমিনারের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মিনহাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন, জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ রফিকুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মো. সাজিদুল ইসলাম প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় ১১:২২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬