ময়মনসিংহ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফুলবাড়ীতে খাজাপুর মডেল স্বাস্থ্য কেন্দ্রে নিরাপদ প্রসব সেবার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ নেত্রকোনায় কলমাকান্দায় চারটি কমিউনিটি বীজ ব্যাংকের শুভ হালখাতা ও প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত জামালপুরে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের সেবায় সার্ভিস ডেস্ক কর্মকর্তাদের রিফ্রেশার প্রশিক্ষণ ভালোবাসার উষ্ণতায় শীত জয় করলো রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়া পাবনা জেলার ফরিদপুর উপজেলার রতনপুর ভাইরাল ব্রিজ রাউজানে কল্পতরু সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপী শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’-এর ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে দুই চোরাই গরু উদ্ধার, আটক ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

​চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হুজরাপুর চন্ডিতলা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও গাঁজা পরিমাপের একটি ডিজিটাল নিক্তিসহ মো. সুহাগ আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
​

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত সুহাগ আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হুজরাপুর চন্ডিতলা গ্রামের মৃত মহেব আলীর ছেলে। অভিযানকালে তার কাছ থেকে ২ কেজি গাঁজা ও গাঁজা পরিমাপের কাজে ব্যবহৃত একটি ডিজিটাল নিক্তি উদ্ধার করা হয়।
​

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে হুজরাপুর চন্ডিতলা গ্রামে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. হেলাল উদ্দীন বাদী হয়ে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের উদ্যোগ নিয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ীতে খাজাপুর মডেল স্বাস্থ্য কেন্দ্রে নিরাপদ প্রসব সেবার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

আপডেট সময় ১১:০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬