ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’-এর ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে দুই চোরাই গরু উদ্ধার, আটক ১ পূর্বধলায় দামোদর মাসের সমাপনী বৈষ্ণব সেবা, হাজারো ভক্তের সমাগম শেরপুরে দুই সহকারী কমিশনার (ভূমি)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ত্রিশালের রায়মনিতে ১০০ শ্রমজীবী মানুষের মাঝে “চেষ্টা”র কম্বল বিতরণ ময়মনসিংহে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে নতুন ঠিকানায় মেরী স্টোপস ক্লিনিকের উদ্বোধন মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নাচোলে পুলিশের অভিযানে দুই চোরাই গরু উদ্ধার, আটক ১

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:২১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

​চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযান চালিয়ে দুটি চোরাই গাভী উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ডালিম (২৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক ডালিম নাচোল ইউনিয়নের পীরপুর সাহানাপাড়া গ্রামের এমরান আলীর ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে পীরপুর সাহানাপাড়া গ্রামে ডালিমের নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) রাজীব উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান চালান।
​

অভিযানকালে ডালিমের হেফাজত থেকে আনুমানিক দুই লাখ টাকা মূল্যের দুটি চোরাই গাভী উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাভী দুটির মধ্যে একটি লাল রঙের, যার দুটি শিং প্রায় আড়াই ইঞ্চি লম্বা এবং আটটি দাঁত রয়েছে। গাভীটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫ হাজার টাকা। অপরটি কালচে লাল রঙের গাভী, যার দুটি শিং প্রায় দুই ইঞ্চি লম্বা এবং দুটি দাঁত রয়েছে। এর আনুমানিক মূল্য ৯৫ হাজার টাকা।

​নাচোল থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এদিকে চুরি ও ডাকাতিসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’-এর ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত

নাচোলে পুলিশের অভিযানে দুই চোরাই গরু উদ্ধার, আটক ১

আপডেট সময় ১১:২১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬